আমার বড় নানা হাসিখুশি মানুষ ছিলেন।
দু:খ তার উপর ছাপ ফেলতে পারতো না।
পানির উপর কেউ যেমন দাগ কাটতে পারে না।
সুখে তিনি উথলে উঠতেন না।
সব সময় সবুজ। প্রতি ভোর মানে তার কাছে
নতুন জীবনের শুরু।
এই ভোর শেষ পর্যন্ত আগামি কালের ঘাটে ভিড় জমাবে কিনা
তার ঠিকানা নেই।
তাই গতকালের কান্নাকে বিদায় করে দাও।
গতকালের আনন্দও ধরে রাখার মানে নেই।
আজকের দিন আজকের জন্য।
এমন কথা বলছেন কখনো।
তবে কারো কাজে কর্মে খুব রেগে গেলে বলতেন,
'হারাম খোরের গু!'
এমন অদ্ভুত গালাগালি কমই শুনেছি।
'হালাল খোরের গু হলেও কথা ছিলো। লোকটা একেবারে হারাম খোরের গু!'
নানা নেই। সময় তাকে নিয়ে গেছে।
আজ বাজারে প্রতিদিন যাই।
দামের থাপ্পড় খাই।
মন্ত্রীর ভাষণ, ডিজিটাল নেত্রীর বক্তব্য শুনি,
সন্ত্রাস দেখি। কিংবা শিকার হই। গতকাল ঠেক দিয়ে
আমার মোবাইল আর ৫০০ টাকা নিয়ে গেছে।
ছোট বোন আমেরিকা থেকে পাঠিয়েছিলো মোবাইল টা।
প্রথম উপার্জনের টাকা দিয়ে কিনেছিলো।
প্রতিদিন অনুভব করি হারামখোরের গুয়ে ভরে গেছে সোনার দ্যাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




