somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দামান নিকোরার দ্বীপপূঞ্জ থেকে ফিরে আসা শিশু ফারুক অনাহারে থাকার দিনগুলোর স্মৃতি মনে করে এখনো আঁতকে উঠছে

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাগর পথে মালয়েশিয়া যেতে চেয়ে ব্যর্থ হয়ে ২৫ আগষ্ট কক্সবাজারে ফিরে আসা ১৪৫ জনের সাথে থাকা ১৩ বছরের শিশু ওমর ফারুক গভীর সাগরে অনাহারে থাকার কথা বলে বার বার আঁতকে উঠছিল অজানা আতংকে। ২৫ আগষ্ট শহরের রেডক্রিসেন্ট অফিসে শিশু ওমর ফারুকের সাথে কথা হয় এ প্রতিবেদকের। এসময় ফারুক জানায়, টেকনাফ সদরের পলান পাড়ার আমীর হোসেনের পুত্র ওমর ফারুক মূলত তার পিতার কাছে যাওয়ার জন্য এ দূর্ঘম পথ পাড়ি দেয়ার ইচ্ছা প্রকাশ করে। ১০ মাস পূর্বে তার পিতা আমীর হোসেন মালয়েশিয়া থেকে মৌলানা ইউনুছ নামের এক দালালের কাছে ২০ হাজার বাংলাদেশী টাকা পাঠায়। ৮ মাস পূর্বে এক সন্ধ্যায় মার কাছ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য বিদায় নেয় ওমর ফারুক। এরপর অন্য ৭১ জনের সাথে তাদের ট্রলার যাত্রা শুরু করে স্বপ্নের মালয়েশিয়ার উদ্দেশ্যে। ৬ ভাই বোনের মধ্যে ৩ জনের ছোট ওমর ফারুক জানায় ৭ দিন ৭ রাত যাওয়ার পর তার গভীর সাগরে গিয়ে পৌছে। ইতোমধ্যে তাদের ট্রলারে থাকা রসদ শেষ হয়ে যায়। শুরু হয় উপবাস থাকার পালা। অন্যদের মতো ওমর ফারুক লবণাক্ত সাগরের পানি পান করে। কিন্তু আর কত সময় পার করা যায়। ফারুক জানায় লবণাক্ত পানি পান করার পর বমি হত। কিন্তু কিছু করার উপায় ছিলনা। এভাবে ৩ দিন শুধু আলাহকে ডেকে কাটিয়েছিল। এরপর থাইল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ এসে তাদেরকে ধরে একটি পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাদেরকে ৩ দিন আটক রাখে। এসময় তাদেরকে ২ বেলা হালকা খাবার দেয়া হত। এরপর তাদের ট্রলারের ইঞ্জিন খুলে রেখে দিয়ে ৭১জন বাংলাদেশীসহ ট্রলারটি সাগরে ভাসিয়ে দেয় থাইল্যান্ডের নৌ বাহিনী। এরপর আবার শুররু হয় অনাহারের পালা। ফারুক এসব লোমহর্ষক ঘটনা বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছিল। ইঞ্জিন খুলে রাখা তাদের ট্রলার সাগরে ভাসতে থাকে। এরপর সাগরে প্রচন্ড বৃষ্টিপাত হয়। এসময় তাদের ট্রলারে থাকা ত্রিপল দিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করে তা পানের মাধ্যমে ৬ দিন অতিবাহিত করে। ফারুক জানায়, এসময় শুধু মা’র মুখটি আমার চোখের সামনে ভাসত। আবার মার প্রতি অভিমানও হত। কেন যে মা আমাকে বাবার কাছে যাওয়ার জন্য জঘন্য পথে পাঠাল। সাগরে ভাসতে ভাসতে আমি অনাহারে অসুস্থ হয়ে পড়ি। ৬ দিন রাত সাগরে আমার ট্রলারে থাকা ত্রিপল দিয়ে বাতাস ধরে চলতে থাকল আমাদের ট্রলার। ট্রলার ভাসতে ভাসতে একটি পাহাড়ের কাছ গিয়ে ভিড়ে। আমরা উক্ত পাহাড়ে আশ্রয় নিই। সেখানে না খেয়ে ছিলাম ৩ দিন। ৩ দিন পর দেখলাম উক্ত পাহাড়ে ১টি হেলিকপ্টার আসছে। হেলিকপ্টারটি আমাদেরকে দেখে পাহাড়ে অবতরণ করতে চেয়েও পারেনি। পরে একটি নৌ বাহিনীর জাহাজ এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এসব স্মৃতি মনে পড়লে কিছু চিন্তা করতে পারিনি। শিশু ফারুক সন্ধ্যায় টেকনাফ যাওয়ার পর সেখানে তার মা’কে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে।
শিশু ফারুক বলে সে আমার মতো যেন এ পথে আর কেউ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা না করে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×