দেওয়ালির উত্সবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার প্রতিটি সদস্যকে এক বোতল করে মদ উপহার পাঠিয়ে চমক সৃষ্টি করেছেন ভারতের অন্যতম ধনকুবের বিজয় মালিয়া। দেওয়ালির রঙিন উত্সবকে প্রাণবন্ত করতে মদ উপহার পেয়ে যারপরনাই বিব্রত রাজ্যসভার সদস্যরা। অনেকে হয়তো মালিয়ার এ ‘শুভেচ্ছা উপহার’কে ‘অমূল্য’ মনে করে খুশিই হয়েছেন। কিন্তু একসময়ের রাজ্যসভার সদস্যকে এর মর্যাদা ও সাংবিধানিক পবিত্রতা সম্পর্কে মনে করিয়ে দিতে ভোলেননি বিজেপির প্রভাত ঝা। তিনিও রাজ্যসভার সদস্য। বিজয় মালিয়াকে লেখা এক চিঠির মাধ্যমে প্রভাত ঝা ভারতীয় সমাজের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরে এ ধরনের উপহার কাউকে পাঠানোর আগে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অবশ্য মালিয়ার উপহার দেওয়া মদের বোতলটিও সেই চিঠির সঙ্গে ফেরত পাঠাতে ভোলেননি।
বিজয় মালিয়াকে লেখা চিঠিতে প্রভাত ঝা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেওয়ালির উপহার হিসেবে মালিয়া যা পাঠিয়েছেন, এর সঙ্গে তাঁর দৈনন্দিন অভ্যাসের কোনো সম্পর্ক নেই। তিনি মালিয়াকে ভারতীয় সমাজ ও মূল্যবোধ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনি আমাকে দেওয়ালির উপহার হিসেবে শুভ কামনা থেকে এ বোতলটি পাঠালেও এ শুভেচ্ছা ভারতীয় সমাজ ও এর সংস্কৃতি কখনোই সমর্থন করে না।’
একজন সাবেক সদস্য হিসেবে বিজয় মালিয়ার রাজ্যসভার মর্যাদা সম্পর্কে ধারণার কড়া সমালোচনা করে চিঠিতে প্রভাত ঝা লিখেছেন, ‘রাজ্যসভার একজন সাবেক সদস্য হিসেবে এর সদস্যদের কাছে এ ধরনের উপহার পাঠানোর আগে আপনার সভার মর্যাদা সম্পর্কে সতর্ক হওয়া উচিত ছিল।’ বিজয় মালিয়ার উপহার দেওয়া মদ গ্রহণ ভারতের সংসদীয় রীতিনীতি ও আইন বিরুদ্ধ—এ কথা প্রভাত ঝা চিঠিতে উল্লেখ করে বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি, এ ধরনের উপহার পাঠানোর আগে আপনি এ সম্পর্কে আমাকে অবগত করেননি।’
বিজয় মালিয়ার কাছ থেকে উপহার হিসেবে মদ পেয়ে আরও বেশি বিব্রত হয়েছেন রাজ্যসভার সদস্যরা। কারণ, ভারতের সরকার প্রকাশ্যে মদ পানের ওপর জরিমানা আরোপের চিন্তাভাবনা করছে, যা রাজ্যসভায় কয়েকবারই আলোচিত হয়েছে। প্রভাত ঝা বিজয় মালিয়ার এ উপহার ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলেছেন, ‘যেহেতু প্রকাশ্যে মদপানের জন্য জরিমানা আরোপের বিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা হচ্ছে, তাই আমি এ উপহার দেওয়া মদ গ্রহণ করে নিজের ঘরে প্রশ্নবিদ্ধ হতে চাইনি।’ খবর টাইমস অব ইন্ডিয়া
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।