somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ব্যাংক ঘটনা ও আমাদের মুখে ফ্যানা তোলা।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত প্রায় দু'সপ্তাহ ধরে বিভিন্ন পত্রিকায় প্রধান খবর হিসেবে খুব ভালোভাবে স্থান করে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের টাকা পাচারের ঘটনাগুলো। যথারীতি দেশের সব বাঘা বাঘা সাংবাদিকরা উঠে পড়ে লেগেছে ঘটনা উদঘাটনের জন্য সেটা দেখে বেশ ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি হয়েছে না হয়েছে সেসব বাড়েবাড়ে বলেতো আর লাভ নাই কারণ ইতোমধ্যে সবাই ঘটনাগুলো জানে। এখনো তদন্ত চলছে বাংলাদেশ ও ফিলিপাইনস দুই দেশেই। এতো টাকা কিভাবে গেলো সেটার জবাবদিহিতা সবাইকেই দিতে হবে কারণ এটা কারোর নিজের টাকা নয়। এটি এই দেশের খেটে খাওয়া মানুষের টাকা। নাকি!! এখানেও দ্বিমত আছে!!! যা হবারতো হয়েই গিয়েছে এখন আমাদের টাকা কি আদৌ ফেরৎ আসবে? ও! হ্যাঁ! তথ্যপ্রযুক্তিবীদ জোহা কোথায়? দেশ ভ্রমণে বেড়িয়েছে নাকি? একটা তরতাজা লোক হঠাৎ করে alien abduction এর মতো abduct হয়ে যাবে এটা কি আমরা X-Files টিভি সিরিজ দেখছি নাকি? প্রায় ১৭-১৮ কোটি দেশের জনসংখ্যার ভেতর বাংলাদেশ ব্যাংকের মাত্র ১০ জন কর্মকর্তার যোগাযোগ করার সুযোগ আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের সাথে। এই ১০জন কে কি এখনো ধরতে পারছেনা নাকি ওরাও ভ্রমণে বেড়িয়েছে? শুনলাম বাংলাদেশ ব্যাংকের ওই ১০ কর্মকর্তাকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। কঠোর নজরদারি বলতে কি বোঝাচ্ছে যে তারা ঠিকভাবে টয়লেটে যেতে পারছে কিনা, খাওয়া দাওয়া করতে পারছে কিনা, অন্যের সাথে যোগাযোগ করতে পারছে কিনা, এসব!!!! পাশাপাশি রিজার্ভ সংরক্ষণকাজে জড়িত আরো কয়েকজন কর্মকর্তার গতিবিধিতেও লক্ষ রাখা হচ্ছে। দারুন কথা! তারা কতো কিলোমিটার/আওয়ারে হাটাহাটি করে সে গতির কথা বলা হচ্ছে নাকি? দেখা যাবে বেশ কয়েকদিন এই ঘটনা নিয়ে আমরা অনেক নাচানাচি করে মুখে ফ্যানা তুলে ফেলবো এর পরেই দেখা যাবে আরেটা চমৎকার ঘটনা ঘটলে তখন ঐ ঘটনা জানার জন্য মুখে ফ্যানা তুলবো।

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×