somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Shining--১৯৮০ সালের horror film: সিনেমা রিভিউ।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্ববিখ্যাত সিনেমা পরিচালক Stanley Kubrick-এর সিনেমা The Shining দেখা হলো। ইউটিউবে পেমেন্ট করে দেখতে হলো অথচ এই সিনেমাটি আমার পোর্টেবল ড্রাইভে ছিল যেটা বাংলাদেশে ফেলে এসছি। সিনেমাটি দেখে আমার অনেক দিনের একটা অসমাপ্ত কাজ সম্পন্ন করলাম। Stanley Kubrick-এর সিনেমা দেখার মতো হবে না সেটাতো ভাবাটা একেবারে অন্যায়। চমৎকারভাবে একটি হরোর সিনেমা Stanley Kubrick দর্শকদের উপহার দিয়েছে।



সিনেমাটি দেখে আমি শুধু বিশ্ময় প্রকাশ করেছি যে কিভাবে সুন্দর করে Stanley Kubrick সাধারণ গল্প অসাধারনভাবে ফুটিয়ে তুলেছে। Stanley Kubrick পরিচালক হিসেবে যতটুকুই কৃতিত্বর দাবিদ্বার রাখে ঠিক একইভাবে সিনেমার মূল নায়ক Jack Nicholson-ও চমৎকারভাবে অভিনয় করে দেখিয়ে দিয়েছে যে সে কেনো সেরা অভিনেতাদের একজন। এমনিতেই Jack Nicholson আমার ফেভারিট নায়কদের একজন কারণ তার সিনেমা One Flew Over the Cuckoo's Nest, As Good as It Gets, Wolf দেখে আমি শুধু মুগ্ধ হয়েছি।



The Shining ছবিতে যে চরিত্রে Jack Nicholson অভিনয় করেছে সে চরিত্র একমাত্র তাকে দিয়েই ফুটিয়ে তোলা সম্ভব। অন্য কেউ এতোটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতো কিনা জানিনা।

বিখ্যাত লেখক Stephen King এর বই The Shining এর কাহীনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটির সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ। John Alcott সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন যিনি Stanley Kubrick-এর আরও সিনেমায় কাজ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো: 2001: A Space Odyssey (1968), A Clockwork Orange (1971) ও Barry Lyndon (1975)।

সিনেমাটি তৈরীর বাজেট ছিল ১৯ মিলিয়ন ডলার আর বক্স অফিসে সিনেমাটি আয় করেছিল ৪৪ মিলিয়ন ডলার। পুরো সিনেমাটি সাসপেন্সে ভরপূর। আশা করি আপনারা যারা দেখেননি তারা দেখবেন এই চমৎকার ছবিটি। আমি ১০/১০ দেব সিনেমাটিকে।

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

×