somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

7500 সিনেমা রিভিউ ও কিছু কথা।

০৩ রা জুলাই, ২০২০ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বই লেখার জন্য ঠিক যেরকম শুধু লেখালিখি করলেই হয়না বইও পড়তে হয় ঠিক সিনেমা নিয়ে লেখালিখির জন্য শুধু লেখালিখি করলেই হবেনা সিনেমাও দেখতে হবে, প্রচুর সিনেমা দেখতে হবে। ইদানীং সিনেমা পাগলদের মতো সিনেমা দেখা হচ্ছেনা। এর জন্য মনটা খারাপ হয় ঠিকই কিন্তু কিইবা আর করার! রুটি রোজগার করার তাগিদে কাজেতো যেতে হবে তাইনা? নিউ ইয়র্কে আস্তে আস্তে মানুষজন কাজে ফিরছে। কাজে যেতে হয়। এরই মধ্যে সময় বের করে সিনেমা দেখি। ভাগ্যিস আমাদের এই সময়ে ইন্টারনেট ছিল! ইউটিউব, নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হুলুর মাধ্যমে হরেক রকম সিনেমা দেখতে পারি।



তবে কাজের জন্যই যে সিনেমা দেখা একটু কমে গিয়েছে সেটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। এর আরেকটি কারণ রয়েছে। আমি সিনেমা নিয়ে লেখালিখি করি দেখে সবাই হয়তো ধরে নিয়েছেন যে আমি শুধু সিনেমাই দেখি। আমি এক সময়ে প্রচুর কম্পিউটার গেমস খেলতাম। সেই ১৯৯৮ সালে আব্বা যখন কম্পিউটার কিনে দিয়েছিল সেই তখন থেকে ফিফা খেলে আসছি। ফিফা ৯৮, ৯৯ থেকে শুরু করে এখন খেলি ফিফা ২০২০। ফিফা খেলা ইদানীং আবার শুরু করেছি। ২০১১ এর দিকে Call of Duty Multiplayer খেলতাম বন্ধুদের সাথে সেটাও আবার খেলা শুরু করেছি। এসব খেলা শুরু করার কারনে খানিকটা ঘাটতি পরেছে সিনেমা দেখায়। 

২০১৯ সালের ছবি 7500 দেখলাম আমাজন প্রাইমে। এটি একটি এ্যাকশন থ্রীলার ছবি যা দেখে বেশ চমৎকার লাগবে আপনাদের। একটি এরোপ্লেন হাইজ্যাক করা হয় এবং সেটা নিয়েই বানানো হয় এই সিনেমা। সাস্পেন্সে ভরা পুরো ছবিটা আপনাদের ভালো লাগবে। আমি ইচ্ছে করে গল্পটা বলতে চাইছি না। তবে শুধু এতটুলু বলি সিনেমার নামটি কেনো 7500 হলো। 7500 মানে হলো হাইজ্যাক। প্লেনের পাইলটদের বিভিন্ন কোড ব্যবহার করা লাগে। 7500 হলো একটি কোড যেটাকে ইংরেজিতে বলে aviation transponder code। কোনো প্লেন হাইজ্যাক হলে এই কোড ব্যবহার হয়।



যাই হোক, সিনেমা দেখি, গেমস খেলি ও সময় পেলে ছবি আঁকি। নিজের আঁকা একটা ছবি দিলাম। তবে সিনেমা দেখাটা আমার সবচাইতে প্রিয় একটা জিনিষ। সিনেমা দেখতে ভালো লাগে। মন চায় সারাক্ষণ যদি সিনেমা দেখতে পারতাম তাহলে বেশ ভালই হতো। 

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ রাত ২:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×