Glengarry Glen Ross (১৯৯২) সিনেমা রিভিউ।
১৫ ই মার্চ, ২০২৪ ভোর ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই সুস্থভাবে রোজা রাখতে পারছেন। অনেকদিন পর ব্লগ লিখতে বসলাম। আসলে বাইরের দেশে এতো ব্যস্ত থাকতে হয় ইচ্ছে করলেও সময় করে উঠতে পারিনা। যাই হোক সেদিন করে একটা সিনেমা দেখলাম নাম Glengarry Glen Ross। ১৯৯২ সালের এই সিনেমার নাম বহুবার শুনেছি কিন্তু কখনো দেখা হয়ে উঠেনি। এই সিনেমায় সব বাঘাবাঘা অভিনেতারা অভিনয় করেছে। Al Pacino, Jack Lemmon, Alec Baldwin, Ed Harris, Alan Arkin, Kevin Spacey ও Jonathan Pryce অভিনীত এই সিনেমা বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও অনেকের কাছে এই সিনেমা সেরা তালিকার মধ্যে রয়েছে।

আমার কাছে সবার অভিনয় দূর্দান্ত লেগেছে। আসলে Al Pacino, Kevin Spacey-এর মতো অসাধারণ অভিনেতারা যে সিনেমায় রয়েছে সেই সিনেমা যে কোনোমতেই বোরিং হবেনা তা বলা যেতেই পারে। পরিচালক James Foley পরিচালিত এই প্রথম কোনো সিনেমা আমার দেখা হলো। আসলে Glengarry Glen Ross নামে একটি মঞ্চ নাটক হয়েছিল। লেখক David Mamet এই নামে একটি নাটক মঞ্চ করেছিল সেটারই সিনেমার রূপ দিয়েছে পরিচালক James Foley।
ছোট্ট একটি অফিসে সবাই রিয়েল এস্টেট সেলসম্যান। তাদের বস এসে সময় দিয়ে গিয়েছে যে যাদের সেলস্ খারাপ হবে তারা চাকুরী হারাবে। এটি নিয়েই কাহীনি। আপনারা দেখতে পারেন সিনেমাটি, আমি ৯.৫/১০ দেব।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২৪ ভোর ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০
বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুনবেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের...
...বাকিটুকু পড়ুন