আমার কলেজ লাইফে আমি একজন স্যারের কাছে পড়তাম। উনি বাংলাদেশের একটি অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে উনি একটি কলেজের বিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক। আমি ব্যাচে পড়তাম স্যারের বাসায় গিয়ে। স্যারের তখন প্রাইমারি পড়ুয়া একটি মেয়ে ছিল। আমরা জানতাম মেয়েটি খুব ভাল ছাত্রী। বলা হয় নি যে স্যারের বউও গ্রাজুয়েট এবং তিনিও স্কুলের শিক্ষক। যে কথা বলতে চাচ্ছি সেটা হল আমরা প্রতিদিন ভিতর থেকে গানের রেওয়াজ শুনতাম, আবার কিছুক্ষন পরেই নাচের শব্দ আবার মাঝে মাঝে কুরআন পড়ার শব্দ শুনতাম। তো স্যার প্রথম দিন বলেছিলেন এই গুলো আমার মেয়ে শিখতেছে। আমি মেয়ে নিয়ে আর কিছু বলতে চাই না। আমি বলতে চাই তার অবিভাবক সম্পর্কে। সকালে আমি আমার মেয়েকে মক্তবে পাঠাচ্ছি সেখানে শেখান হচ্ছে নাচ, গান বাজনা এই গুলো হারাম। সে শেখানে নামাজ শিখতেছে, কুরআন পড়া শিখতেছে। তাকে পর্দা করার জন্য বলা হচ্ছে। অথচ বিকালে তাকে আবার আমরা গান শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি। সকালে যেটা নিষেধ করতেছি বিকালে সেটা করার জন্য উৎসাহ দিচ্ছি। তাহলে আমরা তাকে আসলে কি শেখাতে চাচ্ছি? আমরা কি তার সাথে প্রতারনা করতেছি? আমার মনে হয় আমরা তাকে কিছুই শেখাচ্ছি না। একটা প্রতিযোগীতার জন্য তাকে তৈরি করছি। অদৃশ্য প্রতিযোগীতা!!
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।