আমার এক বন্ধু প্রথমে মেয়েদের সাথে বেশিই মিশত। তারপরে উনি একদিন ঘোষনা দিয়ে মেয়েদের উদ্দেশ্যে বললেন ওরা বন্ধু না, ওরা হচ্ছে মেয়ে। ওদের পিছে ঘুরে কোন লাভ নাই। তারপর আমি তার উদ্দেশ্যে ছোট্ট একটা কবিতা লেখার চেষ্টা করলাম।
অভিমান
তোমার পিছে পিছে ঘুরে
কত ছেলের স্যন্ডেল গেছে ক্ষয়ে,
কত মিডটার্ম, কতনা কুইজ
সব গুলো খাতা
রয়ে গেছে সাদা,
তবু তার ধৈর্য যায়নি ক্ষয়ে,
তোমারে সে বয়ে নিচ্ছে তার মনে মনে।
হঠাৎ কি হল তার আজ
বদলে গেল তার দিনের সবগুলো কাজ
সবকিছু এখন সে ঝেড়ে ফেলে দিয়ে
বলল তোমায় তুমি শুধু মেয়ে।
-ছবির কবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



