আমাদের মধ্যে অনেক ভাই বেরাদার আছেন যারা বন্ধুর লালগাড়ী দেখে কষ্ট পান। আরে মিয়া কখনো চিন্তা করেছেন যে আপনি কোন পজিসন থেকে আজকের এই পজিশন এ এসেছেন? আর আপনার বন্ধু কোন পজিশন থেকে এই পজিশন এ এসেছে? একটু ভেবে দেখুন আপনার ওরিজিন আর কারেন্ট পজিশজন এর দুরত্ব টা বন্ধুর চেয়ে অনেকটা বেশি।
বন্ধুর লাল গাড়ি দেখে আমরা অযথা বাড়িতে খবর দেই…"আরো ট্যেকা লাগবো,এই ট্যাকায় ঢাকা শহরে চলেনা"
ধরেন এবার আপনার বন্ধু লাল গাড়ী রাইখা বিদেশে গেল পড়াশোনা করতে।আপনি স্পন্সর জোগাইতে পারেন নাই…বাপেরে গাইল্লায়া বইসা আছেন মন খারাপ কইরা। আরে মিয়া…খেয়াল করলে দেখবেন আমাদের ভাই বেরাদারদের দেয়ালে পিঠ না ঠেকলে কিন্তু কেউ বিদেশ যাইবার চিন্তা করেনা।(WITH DUE RESPECT TO অল THE REMITTANCE EARNERS) ওই মিয়া…আপনার কি ওইরকম কিছু হইছে নাকি?
আরেক কাহিনী জানেন নাকি? UK,USA, Canada এর ভদ্দর লোকেরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেসিস্ট। আপনি ডিপার্টমেন্টাল স্টোরে বেশি ক্ষন দাড়াইতে পারবেন আপনার কালা চামড়ার জন্য।সেলস এক্সিকিউটিভ আপনার আশে পাশে ঘুর ঘুর করবে আপনি চুরি করছেন কিনা দেখার জন্য। আপনাকে ভদ্র ভাষায় বলবে স্যার আপনার আর কিছু কেনার না থাকলে প্লিজ স্টোর ত্যাগ করেন। কারন আপনি যতখক্ষন না পর্যন্ত বের হবেন…আর কোন নেটিভ লোক দোকানে ঢূকবে না। কি ভেবে জানেন? আপনি এখানে শপিং করেন…ও এখানে করবে কেন? ওর একটা ইজ্জত আছে না?
লাস্ট কথা রে ভাই…একটা ফার্স্ট ক্লাস দেশে থার্ড ক্লাস নাগরিক হয়ে বেচে থাকার চেয়ে থার্ড ক্লাস দেশে ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে বেচে থাকা অনেক ভাল। এই এ্যটিচুড রাখেন, আপনাকে আর আপনার দেশ কে আর ঠেকায় কে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


