নীলক্ষেত থেকে ইউনিভার্সিটি যাওয়ার পথে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ২১-২২ বছরের এক ছেলে। সবই ঠিক আছে, শুধু মুখের অঙ্গভঙ্গি প্রতিবন্ধীদের মত।
আমি রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল কভার কিনছিলাম। হঠাৎ দেখি সেই ছেলে নীলক্ষেত এর দিক থেকে আসা এক রিক্সার সামনে দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল।
রিক্সা থামিয়ে বললো ফুল নিতে হবে। নিতেই হবে। রিক্সায় বসা ছেলেটি বললো লাগবে না। পাশে বসা মেয়েটা ওই প্রতিবন্ধীর আচরন দেখে ভয়ে অস্থির।
এমন সময় প্রতিবন্ধী ছেলেটা রিক্সায় বসা মেয়ের জামা-ওড়না ধরে টানতে থাকে। কোন ভাবে ওর হাত সরিয়ে ছেলেটা মানিব্যাগ থেকে পাচ থেকে পাঁচ টাকা বের করে দেয়।
কিন্তু এ যে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, বদমাশ টা বললো "বিশ ট্যাকা দে, আমি প্রতিবন্ধী।" যাইহোক, মেয়েটার অনুরোধে ছেলেটা বিশ টাকা দিয়ে দেয়।
আমি ঘটনা টা খেয়াল করছিলাম। দেখি বদমাশ টা পাশের দোকান থেকে সিগারেট নিয়ে টানা শুরু করলো আর জোরে জোরে চিৎকার করা শুরু করলো "ট্যাকা দে, তোর ** রে আইন্না **"
গুরুত্বপূর্ন কিছু কথাঃ
এরা প্রতিবন্ধী হতে পারে কিন্তু বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত। দিনে দুপুরে এরকম ছিনতাই এর কবল থেকে নিজেকে বাঁচান এবং সচেতন থাকুন। এদের কে রাস্তায় দেখলেই পিটাইয়া ঘরে পাঠান।
পুলিশ এবং ভার্সিটি কর্তৃপক্ষের এদিকে অতি দ্রুত দৃষ্টি দেয়া প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


