somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজর দিন বাজেটে ব্র্যান্ডিং এর এই ২১ দিকে

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকের লেখাটি শুরু করব একটি গল্প দিয়ে।

নাহার বেকারির মালিক জনাব মোঃ আসলাম শেখ। ৩০ বছর ধরে বেকারির ব্যবসা করছেন। কোয়ালিটি নিয়ে কোন কম্প্রোমাইজ তিনি করেননি। কোন দিন পোড়া তেল দিয়ে আইটেম তৈরি করেননি,পচা ডিম দেননি।তিলে তিলে নিজের সন্তানের মত ব্যবসা টিকে দাড় করিয়েছেন।কিন্তু আজ তার মাথায় হাত,প্রচন্ড ডিপ্রেশন এ ভুগছেন তিনি। কারণ বাজার দখল করেছে প্রাণ-আরএফএল এর “অলটাইম ব্র্যান্ড”। নিজের ছোট ব্যবসাটি বড় ব্র্যান্ডের কাছে মার খেয়ে গেছে। হতাশায় ভুগছেন। নিজেকে বকছেন,আশেপাশের সবাইকে দুষছেন। আফসোস করছেন আহ আমার ব্যবসাটি যদি আরও বড় হত। তাহলে আমিও ব্র্যান্ডিং করতে পারতাম ।

যদি গল্পের মাঝে প্রয়োজন খুজে পান এই আর্টিকেলটি আপনার জন্য ।

ব্র্যান্ডিং শুধু মাত্র বড় বড় কোম্পানি গুলির জন্য নয়। আপনিও খুব কম খরচে বড় বড় কোম্পানির মত ব্র্যান্ডিং করতে পারবেন ।আপনার কোম্পানিটি ছোট না মাঝারী তা মনে না রেখে, একটু খেয়াল করে দেখুন, আপনিও কিন্তু নিজের অজান্তেই ব্র্যান্ডিং করছেন ।আমি অনেকের সাথে কাজ করেছি যারা বলেছেন, তারা ব্র্যান্ডিং খরচ সামলাতে পারবেন না। আমার কাছে এটা একটা অজুহাত ,আপনার বিনিয়োগকে সর্বাধিক কার্যকারী করতে না চাওয়ার। কারণ ব্র্যান্ডিং আপনার প্রতিষ্ঠান বা দোকান এর সামনের অবস্থা,যা বর্ণনা করে আপনি আপনার ক্রেতাকে কিভাবে অভ্যর্থনা জানাচ্ছেন।

বাজেটের মধ্যে ব্র্যান্ডিং চাইলে নজর দিন এই ২১ টি দিকেঃ

কর্মী: আপনি আপনার কর্মীদের সাথে কি রকম ব্যবহার করেন? কি রকম ব্যবহার আশা করেন ? আপনার কর্মীদের জন্য ম্যানুয়াল বুকে এমন কিছু আছে যা আপনার ব্র্যান্ডের সাথে যায় না ?

ড্রেস কোড: আপনার কর্মী গন আপনার কোম্পানির প্রতিনিধি,আপনি তাদের কি রকম পোশাক পড়তে দেখতে চান? আপনি কি তাদের ইউনিফর্ম সরবরাহ করেন? টি-শার্ট, জিনস পরলে সমস্যা নেইত?




মানব সম্পদ: কিভাবে টেলিফোনের উত্তর দেওয়া হয় ? কিভাবে দর্শনার্থীদের অভ্যর্থনা দেওয়া হয় এবং ব্যবহার করা হয়।আপনার প্রতিষ্ঠানের কি গার্ড আছে ?ক্রেতা এবং পাবলিক এর সাথে ব্যাবহারের জন্য কোন গাইড লাইন আছে?
ছবি: আপনার কোম্পানি কে ছবিতে কিভাবে উপস্থাপন করা হয়? কাকে ফিচার করা হয় ? তারা কিভাবে পোশাক পরে ?
ভিডিও: কারা আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি ? আপনার দর্শককে কিভাবে অভ্যর্থনা দেওয়া হয় ? বাকি কথা গুলো কি আপনার ব্র্যান্ড এর সাথে যায়? ভিসুয়্যাল ও অডিও লোগোর কথা মাথায় রাখুন।
স্টোরঃ আপনার রি-টেইল শপ আপনার ব্রান্ড এর সাথে সামঞ্জন্সপূর্ণ ? কিভাবে পণ্য গুলোকে সাজান হয়? আপনার শপের জানালায় কি থাকে? ভিতরে ও বাইরের সিগনেচার এর কথা মনে রাখুন?
ব্যাগ: আপনার শপিং ব্যাগটি দেখতে কি রকম? ব্যাগের মধ্যে থাকা তথ্য গুলো কি আপনার ব্র্যান্ড এর সাথে যায় ?



অফিস: আপনার বিল্ডিং কে কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ? অফিসটি দেখতে কেমন ? দর্শনার্থী লাউঞ্জে এবং অফিসে কি রকম ফার্নিচার ব্যবহার করা হয়? ওইখানে কি কোন সিগনেচার ব্যবহার করা হয় ?
রাস্তায়: আপনার প্রতিষ্ঠানের বাহন গুলো কি দেখতে এবং বুঝতে আপনার ব্র্যান্ডিং এর সাথে সামঞ্জন্সপূর্ণ ? তারা কি আপনার কোম্পানির প্রচার করে থাকে ? আপনার ড্রাইভার কি ব্রুশার সংগ্রহে রাখে ?
ন্যাশনাল আডভারটাইজিংঃ বিজ্ঞাপনে আপনার কোম্পানির লোগোটা কি আসে ? কথাগুলো কি আপনার ব্র্যান্ডের সাথে যায় ? বাকি কর্পোরেট তথ্যগুলু কি উপস্থাপন করা হয় ?
লোকাল আডভারটাইজিংঃ বিজ্ঞাপনে আপনার লোগো ও ব্যবসায়ের তথ্য গুলা কিভাবে উপস্থাপন করা হয় ?
ব্রুশার ও অন্যান্য আনুশাংগিকঃ প্রিন্ট আইটেম গুলা কি আপনার ব্র্যান্ডের সাথে যায়? কালার,সাইজ,পেপার এর উপস্থাপন টা কি ঠিক হয় ? তারা কি একই রকম দেখতে? সামঞ্জন্সপূর্ণ লোগো ও আনুশাংগিকঃ আইটেম ব্যাবহার করা হয়?
বিজনেস কার্ড: আজগুবি ডিজাইনের ব্যাবহার না করে আপনার প্রতিষ্ঠানের কালার,লোগো, টাইপগ্রাফি এবং তথ্য বিজনেস কার্ড এ ব্যাবহার করুন ।



অন গোয়িং প্রিন্টিং ম্যাটেরিয়ালঃ চালান রশিদ,নিউজ লেটার, ষ্টেশনারী এইগুলুতে কি আপনার লোগো ও কোম্পানির তথ্যগুলো থাকে ?
ওয়ান টাইম প্রিন্টিং ম্যাটেরিয়ালঃ ইনভিটেশন কার্ড ও প্রচারপত্র এইগুলোতে পেপার কালার,স্টক ও কালি কি আপনার প্রতিষ্ঠানের সাথে সঙ্গতিপূর্ণ ? আপনার কোম্পানি ইনফরমেশন ও টাইপফেস কি আপনার গাইডলাইন অনুযায়ী হয়েছে ?
ওয়েবসাইটঃ আপনার অনলাইন উপস্থিতি কি আপনার অফলাইন ব্র্যান্ডের সাথে সঙ্গতিপূর্ণ ? আপনার ওয়েবসাইট এর নাম কি আপনার ব্র্যান্ডের সাথে যায় ? আপনি কি আপনার একই ব্র্যান্ড এলিমেন্ট ও কালার, টাইপফেস ব্যাবহার করেছেন ?আপনি চিন্তা করুন আপনার টার্গেট কাস্টমার কারা এবং তারা কিভাবে আপনার ওয়েবসাইটটি খুঁজতে চেষ্টা করছে ? কিভাবে কন্টেন্ট গুলোকে উপস্থাপন করা হয় ? আপনার রাইটিং ভয়েস কি আপনার ব্র্যান্ডের সাথে যায় ?
সোশ্যাল মিডিয়া: আপনার কোম্পানি কে কিভাবে এইসব প্ল্যাটফর্মে উপস্থাপন করা হচ্ছে ? আপনার কোম্পানি আকাউন্টটি কি ব্র্যান্ডেড ? কে আপনার কোম্পানিকে প্রতিনিধিত্ব করছে ? আপনার কোম্পানির কি কোন সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে ?
অনলাইন কমিউনিকেশন: আপনার ইমেইল এড্রেস টি কি রকম ? সেটি কি শিষ্টাচার পূর্ণ ? আপনার কর্মীরা কিভাবে সিগনেচার ফাইল গুলো ব্যাবহার করে ? নিউজলেটার,চ্যাট, ইনস্ট্যান্ট মেসেজ এর জন্য কোন গাইড লাইন আছে ?
থার্ড পার্টি রিপ্রেজেন্টেশনঃ কি কি সেবা ব্যাবহার করা হয় ? কাস্টমার সার্ভিস,অনলাইনে অর্ডার নেওয়া, চ্যাট ইত্যাদি নেওয়ার আগে ভালভাবে চিন্তা করা উচিত ? কিভাবে আপনার কোম্পানি কে উপস্থাপন করা হয় ? কি গাইডলাইন অনুসরণ করা হয় ? কে আপনার এইগুলু দেখাশোনা করবে ?
প্রোগ্রাম: আপনার কোম্পানি কি কোন প্রোগ্রাম এ অংশ গ্রহণ করে ? যদি করে তবে তা আপনার ব্র্যান্ডকে কিভাবে উপস্থাপন করা হয় ? হ্যাশট্যাগ এবং বাকি এলিমেন্ট গুলো কে কিভাবে ব্যাবহার করা হয়?

স্টেশনারী: আপনার স্টেশনারী গুলো যেমনঃ ব্যাগ,টি-শার্ট ,এইগুলো কি আপনার ব্র্যান্ড এর কালার এর হবে? এই গুলো কি কোয়ালিটি পূর্ণ হবে ? এইগুলো কি আপনার ব্র্যান্ডকে উপস্থাপন করে ?
SME foundation এর তথ্যমতে এভাবে প্রতিবছর ১৬ হাজার ছোট ও মাঝারী ব্যবসায় বড় কোম্পানির কাছে হেরে গিয়ে হারিয়ে যায় । বিজ্ঞাপনী সংস্থার বিপুল পরিমাণ খরচ সমর্থ করতে না পারায় তারা স্ট্র্যাটেজিক এবং গ্রাফিক ব্র্যান্ডিং করতে পারে না ।

তাই বাংলাদেশে প্রথম বারের মত , “ হরিণ ব্র্যান্ডিং ” টিম অন্যান্য বিজ্ঞাপনী সংস্থার চেয়ে ২০ গুন কম খরচে ছোট ও মাঝারী ব্যবসায় কে গ্রাফিক এবং স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং সেবা দিতে প্রস্তুত ।



বড় কোম্পানির আগ্রাসনে, এবার “ ছোট ব্যবসায়ই রুখে দাঁড়াবে , ছোট খরচায় ”.

এরকম আরো পোস্ট, ব্র্যান্ডিং টিপস এবং ট্রিকস ও প্যাকেজ সংক্রান্ত যেকোন তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে লাইক দিন। এবং হরিণের সাইট ভিসিট করুন।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×