somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন রবীন্দ্র-রচনাবলী

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠিত ভাষা প্রযুক্তি ও গবেষণা পরিষদ বাংলা ভাষা ও ভাষা গবেষণার লক্ষ্যে বাংলা সাহিত্য সম্ভার অনলাইনে পাঠ ও ব্যবহারের জন্য ইউনিকোড সম্মত ভাবে উপস্থাপিত করতে ব্রতী হয়েছে। সমগ্র রবীন্দ্র রচনাবলী বাঙালি ও বাংলাভাষা-পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা এই পথের প্রথম পদক্ষেপ। প্রথমে রবীন্দ্র রচনাবলী কেন, আশা করি এ প্রশ্ন কেউ তুলবেন না।


ভাষা-প্রযুক্তি ও গবেষণা পরিষদের এই অনলাইন রবীন্দ্র-রচনাবলী একটি বৃহত্তর প্রকল্পের প্রাথমিক অংশমাত্র। পরিষদ ক্রমে ক্রমে বাংলা সাহিত্যর সমস্ত ধ্রুপদি রচনাকে অনলাইনে আগ্রহী পাঠকসাধারণের কাছে পৌঁছে দেবার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে কবিতা, গল্প-উপন্যাস, নাটক, প্রবন্ধ সবই অন্তর্ভুক্ত হবে, পাঠকের আকাঙ্ক্ষা অনুসারে, অন্যান্য উপাদানও (লেখকের ব্যক্তিগত জীবনতথ্য, রচনাসংক্রান্ত প্রাসঙ্গিক নানা সূত্র, চিঠিপত্র, সমকালীন ও পরবর্তী সমালোচনা ইত্যাদি) দেওয়ার চেষ্টা করা হবে। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মীর মশার্‌রফ হোসেন থেকে শুরু করে সমস্ত মহৎ বাঙালি কবি, লেখক ও রচনাকে এই অনলাইন পরিসরে এনে দেওয়াই পরিষদের লক্ষ্য।


এই কাজ সম্ভব হয়েছে বহু মানুষের সহযোগিতায়।


রবীন্দ্র-রচনা ইউনিকোড সম্মত সংকলনের কাজটি পরিষদের হয়ে সম্পন্ন করেছেন বেঙ্গল কারিগরি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের গবেষক বন্ধুরা। এছাড়া এই ওয়েবসাইটকে সমৃদ্ধ করেছে আই আই টি খড়্গপুরের গবেষকরা রবীন্দ্রসঙ্গীত, স্বরলিপি ও অন্বেষণ (তথ্যান্বেষণ ব্যবস্থা) সংযোজনের মাধ্যমে । ম্যাটথ্রি ইমপেক্স পুরো প্রকল্পের কারিগরি সহায়তা করেছেন।


পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীবুদ্ধদেব ভট্টাচার্য ২রা ফেব্রুয়ারী ২০১০এ কলকাতা পুস্তকমেলা উপলক্ষ্যে এই অনলাইন রবীন্দ্র রচনাবলীকে পাঠকসাধারণের উদ্দেশ্য নিবেদন করেছেন। এই অনলাইন প্রকাশনা দিয়েই পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্রজন্মের সার্ধশতবর্ষের উদ্‌যাপনের সূচনা করতে চেয়েছে।


এই রচনাবলীতে রবীন্দ্রনাথের মুদ্রিত সমস্ত রচনা ছাড়াও একশোটি গানের স্বরলিপি দেওয়া হয়েছে। ক্রমে এ পর্যন্ত লভ্য সমস্ত স্বরলিপিই সংযোজিত হবে। রবীন্দ্রনাথের চিঠিপত্রও,যতখানি পাওয়া গেছে, এর সঙ্গে দেওয়ার পরিকল্পনা আছে।


আমাদের এই রচনাবলীতে পাঠকের নিজস্ব প্রস্তাব, সংশোধন, সুপারিশ ইত্যাদি যোগ করারও একটি জানালা থাকছে, যা দেখে পরিষদ নিজেদের কাজের ভুলত্রুটি বুঝে নিয়ে এ পরিবেশনকে আরও নির্ভুল ও গ্রহনযোগ্য করে তুলতে পারবে।


আমরা জানি, অন্যান্য সংস্থাও রবীন্দ্রনাথকে অনলাইনে সহজলভ্য করার উদ্যেগ নিয়েছেন। এতে পাঠকেরই লাভ, বহু ভাবে তাঁরা রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ পাবেন। দেশবিদেশে বাংলাভাষার সর্বোত্তম শস্য পৌঁছে দেওয়া এই ভাষা-বিপন্নতার যুগে আমাদের সকলের এক প্রধান দায়িত্ব ও কর্তব্য।


সারা পৃথিবীর বাংলা-পড়তে-পারা মানুষের জন্য ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ এ রচনাবলী উৎসর্গ করছে। রবীন্দ্রনাথের সুমহৎ মানবতাবোধ, বিশ্ববোধ ও জীবনভূমি আমাদের নিরন্তর সমৃদ্ধ করতে থাকুক।

লিঙ্ক:
Click This Link

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×