অমাবস্যার আলো, ঝলসানো রুটি
কাচ্চিঘানি তেলে ভাজা মৌরলা-পুঁটি।
নোংরা পাজামা, হাতে ধুলোর গন্ধ
জুটমিলের গেটটা আজও নাকি বন্ধ।
ফেলে যাওয়া বোতলের বিষাক্ত তাড়ি
ভেঙ্গে গেছে বুক, আজ খোঁচা খোঁচা দাড়ি।
দুনিয়ার মদ্যপ যত বসে আশেপাশে
অদৃষ্টের সাথে ওরাও যে হাসে
বদ্ধ বাতাসে ঘৃণার গন্ধ ভাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


