somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

ভালোবাসা আসে প্রাণ থেকে, তার জন্য কিছু চাইনা।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে জামালপুর গিয়েছিলাম। ইচ্ছা ছিলো থাকবো।আমার আবার বন্ধুদের বাসায় থাকার অভাব নাই। কারন একটা থিউরি আছে, সেটা হল নিজের ছেলেকে সব বাবা মা বলে ওই ছেলে টা এতো ভালো। তুই কেন তার মতো হয়ে পারলিনা?আমিও আসলে সব বন্ধুদের বাড়িতে তার বাবা মার নিকট ওই থিউরির ফলাফল টাই পেয়ে থাকি।আমাকে তারা অনেকেই আইডল হিসেবে দেখে। বলতে গেলে নিজের সন্তান থেকে আমাকে বেশি যত্ন নেয়। যদি যাই কোনদিন কোন বাড়িতে। বিশেষ করে আমার আন্টিরা খুব বাবা বাবা ছাড়া কথাই বলেনা। কথা হল আমিও একটু সবার এই ভালোবাসার প্রতি দুর্বল।সবার এই বাবা ডাক আমার অন্তরে হাজার মায়ের জন্ম দেয়। তবে থাকা হল না।


আসার সময় এমন সময়ে রেল স্টেশনে গিয়েছি, দেখি ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি লেভেল ক্রসিং এ অটো রিকশা হতে নেমে গেলাম। আর দৌর দিলাম ট্রেনের দিকে। তারপর টিকেট কাটবো তার সময় কোথায়?তাও আবার লোকাল ট্রেন। নামটাও জানিনা। একজন বললো এটা ময়মনসিংহ এক্সপ্রেস না কি একটা। যাই হোক উঠলাম শেষের বগিতে । কারন আমি পিছন হতেই দৌরাতে দৌরাতে গিয়ে সেই শেষের বগিটাতে কোন রকম ঠাই পেয়েছি। অবশেষে বগিতে উঠলাম। তবে চিন্তা হচ্ছিলো আমি টিকেট ক্রয় করিনি। এটার জন্য জরিমানা হলে সমস্যা।তার উপর বসার জায়গা মাত্র নাই। থাক দাড়িয়ে আছি। আর ফোনে ১জিবি নেট ছিলো, বোনাস অফার হিসেবে পেয়েছিলাম। সেটা আসল কথা নয়। কথা হল পিছনের ছিট থেকে কেউ আমাকে ডাকলো। ভাবলাম হয়তো অন্য কাউকে ডাকছে।
আবার এই ভাই দাড়ায়া আছেন? আসেন আমাদের সাথে সিট ভাগাভাগি করে বসবোনে।আমি এখন বুঝলাম আমাকেই ডেকেছে। আমি গেলাম।একজন বড় ভাই। আমার চাইতে কিছু বড় হবে হয়তোবা।তার স্ত্রী আর ছোট ফুটফুটে কণ্যা। আমাকে জিজ্ঞাসু ভাবেই বললো, কোথায় যাবেন? আমি বলালাম ময়মনসিংহ। আপনার বাড়ি কি ময়মনসিংহ তেই? আমার বাড়িও। আমি থাকি শহরেই, মার্কেটে আমি ব্যবসা করি। আমি বললাম জি। আমিও ময়মনসিংহ থাকি। আমার বাড়িও ময়মনসিংহ।সে তখন বললো আমরা এক এলাকার মানুষ, না হয় একটু কষ্ট হলে হবে। তাই বলে বসার জায়গাটা ভাগ করে যাবোনা। বসুন একসাথে বসে যাই।আমি মনে মনে ভাগ্যকে ধন্যবাদ দিলাম। আর ধন্যবাদ দিলাম ওই ময়মনসিংহের আমার এলাকার ভাইকে। বুঝলাম আসলেই আমার এলাকাতে অনেক ভালো মানুষ আছে।আর তারা অনেক সহজেই মানুষকে ভাই ভাবতে পারে। তার ছোট মেয়ে আলতো আলতো কথা বলতে শিখছে।চললেট কে সে চককেট বলে।আর বাদাম কে নাকে বাজিয়ে কিছু একটা বলতে চায়। যাই হোক কি সুন্দর নিস্পাপ সে। বাদাম ওয়ালা আসলো, য়ার বায়না সে বাদাম খাবে।তার মা বললো না মা ট্রেনে এসব খায়না। বাবা বলে না থাকে কিছু হবেনা। খেতে চাইছে যখন।একটু পর আইসক্রিম ওয়ালা আসলো, মেয়ের বায়না, আইসকিলিম খাবো, আইসকিলিম। আচ্ছা বলে ওই ভাই আইসক্রিম ওয়ালাকে ডাকলো। ভাবি একটু নাক বাকা করে বলছে, কি করছো, বাবু চাইলো তাই এই সব কিছু খাওয়াতে হবে? আর এই আইসক্রিম ১০টাকা? আরে লাগবেনা। তিনিও তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে একটু মুসকি হেসে বললো, আমার একটাই মাত্র আম্মা জান সে চাইছে। টাকা বেশি তো কি হইছে।কিনে দেই? মনে হয় অনুমতি চাইলো। বুঝলাম এই কথা শুনার পর তার (স্ত্রীর) মুখটা একেবারে উজ্জল হয়ে উঠলো। হয়তো তার কাছে অনুমতি নেয় এই জন্য সে খুশি। বা তার কথার সে ভালো মূল্যায়ন পায়, তার স্বামীর কাছে। এই জন্য তার মন খুশি। বা সে এই ভেবে খুশি তার স্বামী তার কণ্যাকে কত মূল্যায়ন করে আদর করে। স্নেহ করে। তার মুখের দিকে তাকানোর মতো ছিলো।
আসলে ভালোবাসা হয়তো এই মধুর সম্পর্ককেই বলে। দুটি মনের বিশ্বাস , ভালোবাসা মর্যাদা।
সব মিলিয়ে যখন মনে প্রশান্তি আসে। তার জন্য হাসতে ইচ্ছা করে, বাচতে ইচ্ছা করে। একসাথে বাচতে ইচ্ছা করে। একটু পর আসলো আচার ওয়ালা। পিচ্ছি বাবুটি তাও খাবে। এখন ভাই বলছে। আম্মু গাড়িতে আচার খায়না। ভুতে ধরবে। বুঝলাম ভাই কুসংস্কার বিশ্বাস করে।মামুনি এখন কিনে নেই বাসায় যাইয়া খাইবা হুম?আরো আইসক্রিম কিনে দিবো। বাবু বলে চানাচুল। হ চানাচুর ও। তুমি আর তোমার আম্মা খাইবা হুম? এই বলে সে কিছু চানাচুর প্যাকেট কিনে নিলো আর আচার ওয়ালার থেকে আচার। আমি দেখলাম তার স্ত্রী তার দিকে তাকিয়ে হাসছে। আসলে মানুষের এই খুশি,সুখ দেখলে আমার খুব ভালো লাগে উপভোগ করি। মানুষ তার ভালোবাসা কত ভাবে প্রকাশ করে। তাদের মন কত কিছু পেয়ে খুশি হয়। না পেয়েও খুশি হয়। ভালোবাসা থাকে মনে। আর তা পেতে মন লাগে, টাকা পয়সা নয়।লাগে মনের প্রাণের এক অটুট বন্ধন।আসল কথা হল আপনি ঠিক তখনি শান্তিতে থাকতে পারবেন, যখন আপনার লাইফ পার্টনার কে (স্ত্রী, স্বামী) শান্তিতে থাকতে দিবেন। আপনি তখনি ভালোবাসা, সম্মান পাবেন, যখন আপনার লাইফ পার্টনার (স্বামী, /স্ত্রী) কে আপনি নিজে ভালোবাসা দিবেন, সম্মান জানাবেন, তার আবেগ তার অনুভূতি গুলোকে মূল্যায়ন করবেন। তার চাওয়া তার কি পাওয়া আছে আপনার কাছে তা খেয়াল রাখবেন। সবচাইতে বড় কথা তাকে স্বাধীনতা দিবেন চলার, বলার।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০২
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×