somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আজ যাদের জন্মদিন

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহনদাস করমচাঁদ গান্ধী। যিনি বিশ্বের মানুষের কাছে মহাত্মা গান্ধী নামেই বেশি পরিচিত। ২ অক্টোবর তার জন্মদিন।
বিশ্বের অনন্য রাজনীতিবিদদের তালিকায় তার নাম অনেক উপরে। তিনি ভারতের জাতির জনক ও সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা।
১৮৬৯ সালে ব্রিটিশ ভারতের গুজরাটে তার জন্ম হয়। হিন্দু বৈশ্য গোত্রেম ও মোধ পরিবারে জন্ম নেওয়া মোহনদাস করমচাঁদের বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান (প্রধানমন্ত্রী)।
ইতিহাসের পাতা খুললেই উঠে আসে তার নাম। ইতিহাস ঘুরলে দেখা যায়, ব্রিটিশ আইনজীবী গান্ধী দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলন দিয়ে প্রথম তিনি তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের অভিযান শুরু করেন। ভারতের দারিদ্র দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠির মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণে তিনি অনবদ্য ভূমিকা পালন করেন।
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতকে আরও উন্নত রাষ্ট্র করার তাগিদে তিনি শুরু করেন নানা অভিযান। তার অভিযানের দেখা মেলে ১৯৩০ ও ১৯৪২ সালে। ১৯৩০ এ তিনি ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে চারশ কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজের নেতৃত্ব দেন। ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনেরও সূত্রপাত এই মহান ব্যক্তির হাত থেকে।
এই ভারতকে ইংরেজমুক্ত ও উন্নত রাষ্ট্র তৈরির আন্দোলনের চেতনার জন্য দক্ষিণ আফ্রিকায় ও ভারতে তাকে অনেকবার কারাবরণও করতে হয়েছে।
তার ভারতের জন্য এত কিছু করার প্রতিদান পান তখন যখন অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। হাজার হাজার সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে নামে তার মুক্তির দাবিতে।
এই মহান নেতা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সত্য অনুসন্ধানের বৃহৎ উদ্দেশ্যে। তিনি তার আত্মজীবনীর নাম দিয়েছিলেন 'দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস ইউথ ট্রুথ' যার অর্থ সত্যকে নিয়ে আমার নিরীক্ষার গল্প।
তিনি বলেছিলেন, "আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়।"
বিশ্বের এই কিংবদন্তী নেতা বাংলাদেশেও এসেছিলেন ১৯৪৬ সালে। তৎকালীন বিট্রিশ ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলায় এসেছিলেন।
এসময় ১৯৪৬ সালের ৭ নভেম্বর মহাত্মা গান্ধী নোয়াখালীতে এসে দাঙ্গা উপদ্রুত দত্তপাড়ায় ক্যাম্প করে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন। গান্ধী তার সঙ্গীদের শান্তি ও জনকল্যাণে ব্রতী হওয়ার বার্তা দিয়ে জনসংযোগে পাঠান। ১৯৪৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তিনি প্রায় অর্ধশতাধিক গ্রামে পদযাত্রা করেন।
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ৭৮ বছর বয়সে ভারতের নয়াদিল্লীতে তিনি মারা যান। তার অহিংস মতবাদ এবং সত্যের পক্ষে অটল থাকার মনোভাব আজও তাকে ভারতের জাতির জনক করে রেখেছে। তার প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর তার জন্মদিনে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়।
তথ্য =ইন্ডিয়ান গণমাধ্যম।।





নগরবাউল জেমস-এর জন্মদিন মঙ্গলবার। জেমসের আসল নাম ফারুক মাহফুজ আনাম। তিনি তার ভক্তদের কাছে গুরু নামেও পরিচিত। তার জন্ম ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয়। পরে তিনি সঙ্গীতের নেশায় ঘর ছেড়ে চলে আসেন চট্টগ্রামে। পরবর্তীতে ১৯৮৫-৮৬ সালের দিকে চলে আসেন ঢাকায়। চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস-এর মাধ্যমে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। ফিলিংস থেকেই ১৯৮৭ সালে বের হয় প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’।

জেমসের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারি, যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সংগীত চর্চা শুরু করেন জেমস। একসময় তিনি সংগীতের নেশায় ঘর ছেড়ে পালিয়ে যান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সংগীতের ক্যারিয়ার শুরু হয়।






১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’ এর পর ফিলিংস পাল্টে হয়ে গেল নগর বাউল। তিনি নগর বাউলের প্রতিষ্ঠাতা সদস্য।


১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। যদিও অ্যালবামটি সে সময়ের শ্রোতাদের গান শোনার রুচির সাথে একটু ভিন্ন মেজাজের হওয়ায় জনপ্রিয়তা পায়নি। পরে ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপার হিট হয়ে যান জেমস। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবাম গুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।
এছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হল নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’। একক অ্যালবাম ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’ । এরপর তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেও সফল হয়েছেন। পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়েও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো ব্যস্ত জেমস।


তথ্য ===ভোরের কাগজ, নিউজ বিডি, নিইজ ২৪, আরো অনেক।।।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×