আগে তরমুজের ভিতরে ফেন্সিডিন, ইয়াবা আসে শুনেছেন। বস্তা ভরে নিয়ে আসে। তরুণী দেহের ভিতরে করে ইয়াবা নিয়ে আসে। এবং কি মিষ্টি কুমড়াতেও নাকি তারা নিয়ে এসেছে ইয়াবা। এবার তারা বাঁশ দিয়ে নিয়ে আসছে এই ইয়াবা ।খালি চোখে দেখতে বাঁশই। কিন্তু আসলে এটি বাঁশ নয়। এটি একটি ইয়াবা বাঁশ।শনিবার রাতে এমন একটি ইয়াবাভর্তি বাঁশসহ নগরীর স্টেশন রোডস্থ হোটেল মার্টিন থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র্যাব-৭। কঞ্চি বাঁশের ভিতর ঢুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার করার সময় এদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট।পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঝাড়ুর মধ্যে থাকা কঞ্চি বাঁশের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


মাল্টার ভিতরে ইয়াবা। +(ছবি গুগল থেকে)
বেগুনের, মাছের, মাল্টার, জুতার ভিতরে আসে ইয়াবা, ওরফে বাবা,। মানুষের দেহের ভিতরে ইয়াবা । আর কত জায়গা দিয়া আসবে কে জানে।




কখনো জুতার ভেতর, কখনো স্কস্টেপ দিয়ে শরীরের মধ্যে জড়িয়ে, কখনো গাড়ির চাকায়, কখনো পেটে, আবার কখনো নারীর গোপনাঙ্গসহ নানান অভিনব কায়দায় ইয়াবা পাচারের ঘটনা নিত্যনতুন নয়। কিন্তু এবারের ইয়াবা পাচারের কায়দা দেখে হতভম্ব র্যাব কর্মকর্তারাও। এবার মাছের পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের নতুন পন্থা বের করেছে র্যাব।

ধরা কঠিন, দেখেও বোঝার উপায় নেই। কখনো পলিথিনে জড়িয়ে গিলে ফেলে নিজেদের পেটে কিংবা কখনো হাঁস-মুরগি, গরু-ছাগলের পেটে ইয়াবা পাচার করছে পাচারকারীরা। মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা ইয়াবা বড়ি টেকনাফ ও কক্সবাজার থেকে এভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে।
সংশ্লিষ্ট পত্রিকার সূত্র জানায়, প্রাইভেট কার, পণ্যবোঝাই ট্রাক, দেশলাই-সিগারেটের প্যাকেট ও বোরকা পরা নারীদের শরীরে লুকিয়ে ইয়াবা পাচার করা হতো এত দিন। ইদানীং মানুষের পেটে, মুরগি, মাছ ও গবাদিপশু, কাঁঠাল, ডাব, আনারস, পেঁপেসহ তরকারির ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে। পুলিশের দফায় দফায় অভিযানের পরও ইয়াবা পাচারকারীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
এরই মধ্যে মিষ্টিকুমড়া, কাঁঠাল, বেল, তরমুজ, খেজুর, কালোজামসহ বিভিন্ন ফলের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা। এ ছাড়া জুতা, ল্যাপটপ, হ্যান্ড গ্লাভস, ক্যাপ, বাঁশ, হেলমেট, কাঠের ফার্নিচার, খেলনা গিটার, পাকস্থলী, গোপনাঙ্গসহ বিভিন্ন মাধ্যমে পাচার হওয়ার সময় উদ্ধার করা হয় ইয়াবা।
ইহাদের অতি অভিনব কায়দা জানা আছে। তাই এখনি সময় যুগের সাথে তাল মিলিয়ে বি জি বি কে আধুনিক করা। আর তাদের উন্নত ট্রেনিং প্রদান করা।





বি দ্রঃ ছবি গুলো গুগল সার্চ করে গুগল ইমেজ থেকে সংগ্রহ করা।
আর তথ্য গুলো সিলেট নিউজ, কুমিল্লা নিউজ, আরো অনেক গুলোর নাম ই মনে নাই,
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



