

সবাই বলে, যার ক্ষমতা আছে সে অন্যের বলার হক্ক অধিকার ছিনিয়ে নেয়। অনেকে নিজের কথা অপরের মুখ দিয়ে বলায়। নিজে বলে না কিন্তু তার কথা হাজার লোকে বলে। টাকার লোভে বলে, মরার ভয়ে বলে, ক্ষমতার ভয়ে লোভে বলে । তারা যা লিখে তা মানুষ পড়ে। বাধ্য হয় তা ভাবতে। কেউ কথার বিরুদ্ধে কথা বললে তার মুখ বন্ধ করে দেয়, কলম বন্ধ করে দেয়। আর ব্লগে লিখলে ডিলেট করে দেয়। হা ভাবে আমি যা ভাবছি সেটাই গুরুত্বপূর্ণ। অন্য সবার কথা মূল্যহীন।

তারা সত্যবাদী কে মিথ্যাবাদি প্রমান করে। আর কথা বলতে মানা করে। বলে আমরা যা বলছি সেটাই বল। সেইভাবে বল। সমাজের সাথে চল। সমাজ যা বলে বল। আমিও ভেবেছিলাম হয়তো কিছু লোক মানুষের মুখের আর কলমের ভাষার স্বাধীনতা দেয়। না মিথ্যা তারাও কারো মাধ্যমে মোটিভেটেড। মন বিক্রি করে দিয়ে যারা নিজেকে স্বাধীন ভাবে তাকে কি বুঝাবো। আমাদের কথার মূল্য কোথায়?মূল্য চায় কে? কথা বলার প্লাটফর্ম কোথায়? শুনতে চাইলেও নিজের স্বাধীন ভাবনা বিচার থাকা চাই। যারা অন্যের কাছে নিজের ব্রেইন বিক্রি করে দেয় তাদের বলেই লাভ কি?শুনিয়ে লাভ কি? আমাদের তো সব কিছুই বোকার মতো চলে। টিয়া পাখির মতো শিক্ষা দেয়া কথা বারবার বলে।



অনেকে বলে, বলেনা শুধু গলা ফাটিয়ে সবাইকে জানায় আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী। আসল সত্য তো তখনি বের হয়ে আসে যখন তুমি তার বিরুদ্ধে কোন কথা বল। বা এমন সত্য কথা বল যা তার পছন্দ নয়। তখন সেই বাক স্বাধীনতা মানা ব্যক্তিও রাক্ষস সয়তান আর ঘারতেরা হয়ে যায়। তোমার মুখ বন্ধ করে দেয়। সে বলে আর তোমাকে শুনতে হয়। মানুষ বলে , শুধুই বলতে চায়। গরীবের কথা কেউ শুনেনা। যার ক্ষমতা নাই তার কথা কেউ বুঝে না ।


১) ঘটনাটা এমন যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে স্বেচ্ছাচারিতা ভোগ করে। আর সেখানে ভুক্তভোগী লোকেরা তার অধিকারের স্বাধীনতা টুকু ভোগ করতে পারেনা।
২)বাক স্বাধীনতা বলতে আমি বলতে চাচ্ছি সংবিধানে যা আছে সেই বাক স্বাধীনতার কথা। আঈন অনুযায়ী যা সবার অধিকার। সকল নাগরীক তার মনের কথা বলবে লিখবে। সে নাস্তিক হোক, আস্তিক হোক, গরীব হোক, সম্পদশালী হোক, বিরোধী দল হোক,বা কোন কল্প কাহিনী লেখক হোক। আমাদের সমাজে সেই স্থান কোথায়?
৩)কেন মানুষ তার কথা তখন বলতে পারেনা। যখন সে সাধারণ একজন জনতা। বা বিপদে থাকা মানুষ। কেন? কেন যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে স্বেচ্ছাচারীতা শুরু করে? মানুষের অধিকার কেন দিতে চায়না?
হাজার প্রশ্ন আছে, উত্তর নাই। নাই মানে নাই।।।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



