মনে পড়ে , তখন ক্লাস সিক্সে পড়ি বোধ হয় । হত্যা, ধর্ষণ , উত্ত্যক্ত এই সব ভারী ভারী শব্দের সাথে তখনও পরিচয় হয় নি আমার কিংবা আমাদের । হঠাৎ একদিন শুনলাম আমাদেরই শান্ত শিষ্ট শহরের আমাদের চেয়েও ছোট্ট একটা মেয়েকে কারা যেন মেরে ফেলেছে । হঠাৎ পৃথিবী অন্ধকার হয়ে যায় আমাদের । মেয়েটার নামটাও বড় মিষ্টি ছিল- 'তৃষা' । আমরা স্কুল থেকে rally করি, বিচার চাই । আমরা কোনদিনই এই মেয়েটিকে দেখিনি । কিন্তু ওর এমন পরিণতিতে আমরা সবাই খুব ভেঙ্গে পড়ি, আমরা সবাই খুব ভয় পেতে থাকি, এবং আমরা সবাই প্রথম ঘৃণা করতে শিখি । তখন আমরা বুঝিনি কেন বা কিভাবে একজন মানুষ কে অন্য কেউ মেরে ফেলতে পারে । আব্বু বলেছিল যে , ওরা মানুষ না, জানোয়ার । তখন অনেক ছোট ছিলাম । আমার animal's list টাও অনেক ছোট ছিল । আজ যখন শুনছি বাজেট,রাজনীতি,অর্থনীতি, 'পরার্থ পরতা'র নীতি , চাদাবাজি,লুন্ঠন ,গুম এই সব আরো কত কিছুর এই ব্যস্ত সময়ের ফাকে আমাদের রাষ্ট্রযন্ত্র সেই জানোয়ারদের শাস্তি কমিয়ে দিয়েছে , তখন আমি অনেকদিন পর আমার সেই পুরানো লিস্ট গুলো উলটে পালটে দেখলাম, দেখি মানুষের list টাই আজ সবচেয়ে ছোট , এবং সেই ছোট্ট listটা থেকে আজ আরো কয়েকজন কে বাদ দিতে হল । তৃষা- আমাদের ক্ষমা করো না কোনদিন
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।