২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা এর ভিতর যা হল এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ঘটনার পিছনের ঘটনা আমরা যারা সিভিলিয়ান আছি তারা কিছুই জানতে পারব না। উচ্চ পর্যায়ের যেই তদন্ত কমিটি হল সেই কমিটি হয়ত তাদের রিপোর্ট পেশ করবে কিন্তু আমাদের পর্যন্ত সেই আসল রিপোর্ট এর পুরটা আসবে কিনা আমি সন্দিহান।
সুষ্ঠু তদন্ত হয়ত হবে কিন্তু এর আসল ফল জানা আমাদের সকলের অধিকার। সেনাবাহিনী আমাদের দেশের সম্পদ হলেও এদের আভ্যন্তরীণ যেই দুর্ভেদ্য এবং অজানা তথ্য রয়েছে সেই তথ্যগুলো যদি সাধারণ জনগণ জানতে পারে তাহলে হয়ত সেনা বিদ্রোহ এর মত ভয়ানক এক অস্ত্রখেলায় নিরস্ত্র পদস্থ কর্মকর্তাদের হারতে হত না।
জোওয়ানরা সাধারণ ৈনিক হলেও তারা মানুষ। তাদের যেই কাজ করতে হয় তার জন্য তাদের যথাযথ মুল্যায়ণ করা দরকার। তাদের দাবি-দাওয়া নিয়মিত শোনা উচিত। চেইন অফ কমান্ড এর নামে তাদের ঘাড়ে সব কিছু চাপায়ে দেয়ার কোনো মানে হয় না। নতুবা ভবিষ্যতে যে আবার সেনা বিদ্রোহ হবে না এইরকম গ্যারান্টি দেয়া যাচ্ছে না।
তাই "মাননীয় সরকার" , ২৫ ও ২৬ ফেব্রুয়ারি আসলেই কি ঘটেছিল, এর পিছনের আসল ঘটনা কি এইসব ব্যাপার পরিষ্কার করে আমজনতাকে জানান। আমরা ভোট দিছি এর মানে এই না যে আমরা বেয়াক্কল। আমরাও চিন্তা করতে জানি। দেশের ভাল আমরাও চাই। আমাদের সেই সুযোগ দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


