somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা নিহত হল বিডিআর এর ঘটনায় তাদের পরিবার এর কি হবে???

০১ লা মার্চ, ২০০৯ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেজর জেনারেল, মেজর, কর্ণেল, ল্যাফটেনেন্ট কর্ণেল, ক্যাপ্টেন সহ আরও নানা পদমর্যাদা এর সেনাবাহিনী এর যেই কর্মকর্তারা যারা নিহত হলেন তাদের সকলের পরিবার ছিল এবং আছে। এই পরিবার এর সকল সদস্যরা নির্ভরশীল ছিল তাদের এই নিহত বাবা কিংবা ভাই এর উপর। তাদের বাসস্থান থেকে শুরু করে জীবন যাপনের যাবতীয় সকল সুযোগ-সুবিধা এর জ্ন্য তারা নির্ভরশীল ছিল। এখন তাদের কি হবে???

বি ডি আর কে নতুন করে সাজানোর জন্য দরকার সেনাবাহিনী এর নতুন কর্মকর্তা। তাদের জন্য সকল সুযোগ সুবিধা এর ব্যবস্থা করতে হবে কিন্তু যারা নিহত হলেন তাদের পরিবার এর সদস্যরা কই যাবেন? কই থাকবেন?...এইসব পরিবার এর ছেলে-মেয়েদের পড়ালেখা এর খরচ সরকার বহন করবে, সব পরিবারকে ৫ লক্ষ করে দেয়া হল কিন্তু এতেই কি জীবন চলবে তাদের?...হয়ত কিছু সুযোগ সুবিধা তারা পাবেন কিন্তু আসলেই কি তা তাদের জন্য যথেষ্ঠ হবে?...বা আসলেই কি তাদের ভাগ্যে কিছু জুটবে? আমি সন্দিহান...


সরকার সময়সাপেক্ষ তদন্ত করবে, হয়ত কিছু পশু এর বিচার হতেও পারে। কিন্তু এই লম্বা সময় এ এই পরিবার এর সদস্যরা কি করবেন? তাদের ছেলে-মেয়েদের কি হবে? শহীদ এর সন্তান হয়ে বেঁচে থাকার নূন্যতম সুযোগ-সুবিধা এর কিছুও কি তারা পাবে? যারা এস.এস.সি পরীক্ষা দিচ্ছিল তাদের জন্য হয়ত পরীক্ষা এক সপ্তাহ পিছানো হল। কিন্তু অন্যান্য যেসব পর্যায়ে নিহতদের সন্তানরা পড়াশুনা করছেন তাদের কি হবে? পরিবার এর অন্য সদস্যরা যারা তাদের পিতা কিংবা ভাই এর উপর নির্ভরশীল ছিল তাদের কি হবে?

হয়ত আমি অনেক বেশি ভাবছি। কিন্তু আমি নিজেকে পিতাহারা এক সন্তান কিংবা স্বামীহারা এক মা এর ছেলে হিসেবে চিন্তা করেই এই ভাবনার কথা তুলে ধরলাম। আমার যায়গায় আপনি থাকলে কি করতেন?.....একটু ভেবে দেখবেন কি???
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×