রোমান্টিসিজম বা প্রেম এর কাহিনী পড়ে যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জ্বালা করে বা ব্যাথা করে (আপনার যেইটা করে) তাদের জন্য মনে হয় এই লেখা টা না পড়াই উত্তম। অযথা যেচে গালি খাওয়ার তেল নাই আমার
যাই হোক এবার ডিম এর কুসুম এ আসি (সিদ্ধ বা পোচ যেইটা খাবেন আপনের ব্যাপার) .....জীবনের অনেক গুলো বসন্ত কোন রকম এ যখন পার হয়ে যাচ্ছে আর কোন কোকিল ই যখন ডাকাডাকি করতেছিল না (কোকিল মানে এখানে কি সেইটা নিশ্চয় বুঝেন) ঠিক তখন ই এই পানসা জীবনে সল্টেড বিস্কুট হয়ে হাজির হল এক মেয়ে। মেয়ে কিন্তু জোর করে হাজির হয় নাই, আমার সর্বনাশা মন ই এই মেয়ের দিকে ধাবিত হয়েছে ( যারে আর্লি স্টেজে ভাল লাগা বলে আর কি)। কিন্তু কি কারণে এই মেয়েটারেই ভালো লাগলো সেটাই এখোনো পরিষ্কার না আমার কাছে (এই লাইন পইড়া মেজাজ খিচড়ায়ে গেলে ঠান্ডা পানি খায়া নেন)

....যাইহোক, এই মেয়ে আমার সাথে একি ভার্সিটি তে পড়ে এবং আমার ভার্সিটি জীবন এর আর মাত্র কয়েকটা মাস বাকি আছে। মানে শ্লগ ওভারে এসে এখন ওভার বাউন্ডারি মারার মত অবস্থা

এতদিন হয়ত চোখে পড়ছে কিন্তু মনে ধরে নাই এইবার মনে ধরছে ঠিক ই কিন্তু চোখ তো ফিরাইতে পারি না ( অনেকে মনে করবেন তাতে আপনার কী??

তাইতো তাতে কার কী) ।যাকগে মেয়েটার সাথে হটাত করেই একদিন কথা হয় ফেসবুক চ্যাট এ ( ফেসবুক এ যাদের এলার্জি আছে খালি তাদের জন্য সরি)। হাল্কা পাতলা কথা বার্তা আর কি। কেমন আছ? কি খবর? পড়াশোনা হাবি জাবি ( পড়াশোনা উছিলা আর কি)। মাঝে মাঝে চ্যাট কথা হয় কিন্তুক সামনা সামনি কথা হয় না (যারা আমারে ব্যাক্কল বা ভোদাই বলে গাইল পারতেসেন তাদের থ্যাঙ্কস

)। হঠাত কইরা একদিন সকালে ক্লাস এ গিয়া অরে দেইখা ভাল লাগল (ভাই সত্যি কইতাছি আমি গঞ্জিকা সেবন করি না)। আমি ক্লাস এ দূরে বইসা ওরে দেখি (আপত্তি কইরেন না পিলিজ লাগে) আর ও মন দিয়া ক্লাস করে। এমনে কইরা ২-৩ মাস গত হইতেছে। একটা আকাম শুরু করলাম ( আপনে যেটা ভাবতেছেন সেইটা না)। আকাম হইল যে মেয়ে টারে নিয়া ফেসবুক এ স্ট্যাটাস দেয়া শুরু করলাম (যা সবাই করে এবং এই সস্তা মানুসিকতার এই আমিও ফেসবুক দূষণ করতে লাগলাম)।প্রতিদিন ওই মেয়ের কিছু বর্ণনা দিয়া স্ট্যাটাস দিতাম আর আমার দোস্তরা জল্পনা কল্পনা শুরু কইরা দিল (কারণ কাউরে ওই মেয়ের নাম কই নাই)। একদিন রাতে মেয়ে চ্যাট এ আইসা এইটা সেইটা কইয়া আমার স্ট্যাটাস নিয়া কথা তুললো। এবং অনেক কিছু কউনের পর কইল যেই মেয়েরে নিয়া স্ট্যাটাস দিতেসো সেই মেয়ে এইটা পছন্দ না করতেও পারে (

) ( যার লাইগা করি চুরি হেয় কয় ছ্যাচড়া চোর

)। তাই স্ট্যাটাস দেয়া বন্ধ কইরা দিলাম

(যাদের এইটুকু পইড়া আমারে পার্সনালিটি লেস মনে হইতেসে তাদের থ্যাঙ্কস

)। যাইহোক একদিন ওর লগে ডাইরেক্ট কথা কউনের সু্যোগ হইল (হাইসেন না ভাই আমি ভালা নাই

)। ও নিজে আমার মোবাইল নাম্বার যোগার করে ফোন দিল। (ভাবতেসেন মাইয়া আমারে থ্রেট দিতে ফোন দিসে?? জ্বীনা)। মেয়েটার মা এর একটা অপারেশন হবে আর তার জন্য রক্ত দরকার। (জ্বীনা আমি রক্ত বেচা কেনা করি না)। কাকতালীয় ভাবে আমার আর ওর মায়ের রক্তের গ্রুপ একি। ও ফেসবুক এ স্ট্যাটাস দিসে জরুরী রক্তের প্রয়জোনে আর ঠিক তখনি আমি ফেসবুক এ বসে নিজের কিলোবাইট নষ্ট করতেসি। ওর স্ট্যাটাস এ কমেন্ট মাইরা মটকা মাইরা বইসা আসি আর নগদে ১০ মিনিটে একটা ফোন আইল।(ভাবতেছেন নাম্বার পাইল কেমতে??) আমার এক ক্লাসমেট %
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১১ রাত ১:০০