কবিতাঃ তাই
তোমার মনকে আকাশ বানাতে পারনি
তাই, আমি আর পাখি হয়ে উড়তে পারিনি ;
তোমার মনকে নদী বানাতে পারনি
তাই, সেথায় আমি নৌকা বাইতে পারিনি ।
তোমার মনকে জমিন করতে পারনি
তাই, সেথা আমি গোলাপ ফুটাতে পারিনি ;
তোমার মনকে সাদা কাগজ করতে পারনি
তাই, আমি আর কবিতা লিখতে পারিনি ।
তুমি চাওনি
আমি পাইনি ।
যে চেয়েছে
সে পেয়েছে
তোমায়
আমায়
কবিঃ তানজীর আহমেদ সিয়াম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

