somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব-০৫ ) বিজয় কুমিল্লা

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮ ডিসেম্বর,
একাত্তরের আজকের দিনে কুমিল্লা পাকি বর্বর বাহিনীর রাহুগ্রাস থেকে মুক্ত হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠেছিল কুমিল্লা।
৭ ডিসেম্বর রাতে তিন দিকে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুমিল্লা বিমান বন্দরে পাকি হার্মাদ'দের ২২ বেলুচ রেজিমেন্টের ঘাঁটিতে আক্রমণ শুরু করে। এই অবস্থানের উপর মুক্তিসেনারা মর্টার আর্টিলারি আক্রমণ চালিয়ে শেষ রাতের দিকে তাদের আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।
এই রাতে মিত্রবাহিনীর ১১ গুর্খা রেজিমেন্টের আর কে মজুমদারের নেতৃত্বে কুমিল্লা বিমানবন্দরের তিনদিকে আক্রমণ চালানো হয়সারা রাতব্যাপী পাকিবাহিনীর সঙ্গে যুদ্ধে ২৬ জন (মতান্তরে ২৭) মুক্তিযোদ্ধা শহীদ হন। পাকি বাহিনীর অনেক জল্লাদ বিমান বন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে বরুড়ার দিকে এবং সেনানিবাসে ফিরে যায়।
এছাড়া সীমান্তবর্তী বিবির বাজার দিয়ে লে. দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এবং অপর দুটি দল গোমতী নদীর অতিক্রম করে ভাটপাড়া দিয়ে এবং চৌদ্দগ্রামের বাঘের চর দিয়ে এসে বিমানবন্দরের পাক সেনাদের ঘাটিঁতে আক্রমণ করে। রাতের মধ্যে বিমানবন্দরের ঘাঁটিতে অবস্থানরত পাকিদের সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাকিদের প্রধান ঘাঁটি পতনের মধ্য দিয়ে পরদিন ৮ ডিসেম্বর কুমিল্লা পাকি পশু মুক্ত হয়।এদিন ভোরে মুক্তিসেনারা শহরের চকবাজার টমছমব্রিজ ও গোমতী পাড়ের ভাটপাড়া দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করে।
একাত্তরে পুরো বাংলাদেশ'কে বধ্যভূমিতে পরিণত করেছিল পাকি হার্মাদ সেনাবাহিনী। এখন পর্যন্ত ঢাকার রায়েরবাজার ও খুলনা অঞ্চলের ভিডিও ফুটেজ দেখেছি আমরা। আজ, প্রথমবারের মতো আপনাদের সামনে তুলে ধরছি কুমিল্লার বধ্যভুমির দৃশ্য। ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি মার্কিন ডেমোক্র্যাটিক দলের সিনেটর অ্যাডলাই স্টিভেনসনের উপস্থিতিতে এ বধ্যভূমি থেকে উন্মোচিত হয় নিরীহ মুক্তিকামী বাঙালিদের দেহাবশেষ।
উল্লেখ্য, কুমিল্লা ক্যান্টনমেন্টেই ২৫শে মার্চ পরবর্তী সময়ে জল্লাদখানা কায়েম করেছিল কুখ্যাত 'বুচার অব কুমিল্লা' পাকি কর্নেল ইয়াকুব মালিক। কর্নেল ইয়াকুব মালিক ১৯৫ যুদ্ধাপরাধী'র অন্যতম, যার বিচার হাড় হারামি পাকিস্তান আজ পর্যন্ত করেনি। এই কর্নেল ইয়াকুব মালিক, ৩০শে মার্চ ১৯৭১ সালে বাঙালি সেনা অফিসার শহীদ ডাঃ লেফটেন্যান্ট কর্নেল নুরুল আবসার মোহাম্মদ জাহাঙ্গীর'কে ডেকে নিয়ে হত্যা করেছিল। কারণ, ২৯ মার্চ ১৯৭১, চল্লিশ ফিল্ড অ্যাম্বুলেন্সের বীর বাঙালি সৈনিকরা ইউনিট অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীরের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছিলেন এবং প্রায় সবাই শহীদ হন।
১৯৭২ সালের জানুয়ারি থেকে এপ্রিলের শুরু পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে আবিষ্কৃত হয় একাধিক গণকবর, এবং বাহাত্তরের মার্চ মাসেই একটি গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল শহীদ ডাঃ লেফটেন্যান্ট কর্নেল নুরুল আবসার মোহাম্মদ জাহাঙ্গীরের দেহাবশেষ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×