somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব-৪৫ ) - নেক্সট প্রাইমমিনিস্টার অব পাকিস্তান

১৬ ই জুন, ২০১৯ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এলোমেলো সবকিছু, শীতে কাঁপছে স্বদেশ। মাঘের শীত উত্তরের বায়ু প্রবল, তেমনি সময়ে পাকিস্তান সফরে এলেন ইরানের বাদশাহ্ রেজা শাহ্ পাহলভি।
ঢাকায় রমনা পার্কের পূর্ব দিকের ভবনে উঠেছেন, তৎকালীন প্রেসিডেন্ট হাউসে। ব্যাপক সম্বর্ধনার আয়োজন হয়েছে। পাকিস্তান ইরাণ ও তুষস্কে এই তিন দেশেকে নিয়ে আঞ্চলিক উন্নয়নের একটা জোট আছে আর সি ডি নামে, তবে তার সুবাতাস পূর্ব পাকিস্তানে আসেনি। আর সি ডির বিভিন্ন কার্যকর্ম আমাদের পরিলক্ষিত হয়েছে। এস এম হলের ভিপি সৈয়দ আহম্মাদ ফারুক, ফারুক ভাই একবার রাষ্ট্রীয় সফরে ছাত্র প্রতিনিধি হিসাবে, ইরাণ তুরষ্ক সফরে গিয়েছিলেন। রেজা শাহ্ পাহলভির সেবার আর সি ডি ট্যুরে ঢাকায় এসেছেন।
অনেকেই সেই অনুষ্ঠানে ছিলেন। রাষ্ট্রীয় ব্যাপার প্রেসিডেন্ট ইয়াহিয়া খান একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। শীতঋতু সবাই সুটেড বুটেড, একমাত্র অন্যপোষাকে ছিলেন, শেখ মুজিবর রহমান। চিরচেনা পাইপ হাতে, পাঞ্জাবি পাজামা গায়ে মুজিব কোট। ইয়াহিয়া খান শেখ মুজিবর রহমানকে পরিচয় করিয়ে দিলেন, 'শেখ মুজিবর রহমান, নেক্সট প্রাইম মিনিস্টার অব পাকিস্তান' এই বলে।
পত্রিকায় সেই খবর হেড লাইনে এসেছ ছবিসহ আমরা আনন্দিত, আমারা জয়ী, জয় বাংলার জয় হয়েছে।

পৌষ সংক্রান্তি

বাংলার উৎসব শীতের পিঠা, পূজো পার্বণে, বিভিন্ন আয়োজনে কাঁটছে বেশ। আমরা আয়োজন করেছি পৌষ মেলার, রবীন্দ্র সংগীতে মুখরিত চারিদিকে সেজে আছে, ফুলের বাগানে শীতের বাহারি ফুলের সমাহার।
সবার পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, নূতন বইয়ের গন্ধে বিভোর। সেবার জানুয়ারিতে কুমিল্লায় 'কৃষি শিল্প ও বানিজ্য মেলা' হয়নি জলোচ্ছ্বাসের জন্য। রাজনৈতিক পট পরিবর্তন সমাগত, ফুরফুরে মেজাজে আছি।
আমরাও খদ্দরের মুজিব কোট বানিয়ে নিয়েছি। কুমিল্লার খাদির চাহিদা দেশব্যাপী।
নিয়ম মাফিক নির্বাচনের তিন মাসের মধ্যো জাতীয় পরিষদের সভা ডাকবে প্রেসিডেন্ট, সেই ঘোষনার অপেক্ষায় দেশবাসী।

ভুট্টো

বঙ্গবন্ধুর সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন ২৮ জানুয়ারি। তিনদিনের আলোচনায় কোন সমঝোতা হয়নি, ভূট্টোর দাবী কেন্দ্রে কোয়ালিশন সরকার। সম্পুর্ণ অযৌক্তিক দাবী, একক সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এটাই গণতন্ত্র। আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কোয়ালিশন করতে যাবে কেন।
বিফল মনোরথে ভুট্টো ফিরে যায়। ইয়াহিয়া খান শেখ মুজিবকে প্রধান মন্ত্রী বলে সম্বোধন করেছন, সেদিন থেকেই ভুট্টো রয়েছেন উৎকন্ঠায়।

শুধু দু'জনে

আমরা আছি উৎকন্ঠায়, ভুট্টোর আচরণ দেশে- বিদেশে রাজনৈতিক আঙ্গনে সমালোচিত। মঞ্জু মাসির সাথে কয়েক দিন দেখা হয়নি, ওদের কলকাতা যাবার সময় হয়েছ। বিকেলে গেলাম স্বর্ণচাঁপা গাছের নিচে বাগানে, দেশের এই অবস্থায় মাসির কলিকাতা যেতে মন টানছে না, তবুও যেতে হবে আগ থেকেই সব ঠিকঠাক। কলকাতা থেকে বার বার চিঠি আসছে।
শওকত, ভাল লাগছেনা সামনের দিনগুলো কেমন ঘোলাটে লাগছে, তুই সাথে থাকলে বেশ হতো।
অরণি সেদিন পৌষ মেলায় বলেছিল, তুমি চলো তোমাকে নিয়ে কলকাতা ঘুরবো, যাবো কিভাবে দেশের হাবভাব ভাল নয়, অরণি তুমি বেড়িয়ে এসো।
আবার নাহয় যাবো আমাদের পরীক্ষার পরে, শুধু দু'জনে।

#যে_স্মৃতি_ধূসর_হয়নি
#শওকত
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৯ সকাল ১০:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×