somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব ৪৯ )- শুরুতেই বলে দিলেন শেষ কথা

২৩ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মার্চের ৩ তারিখ সফল হরতাল, দেশের সর্বস্তরের জনগণ একতাবদ্ধ। পদ্মা মেঘনা যমুনায় ঢেউ উঠেছে, বিক্ষোভ!
লাল সবুজের পতাকায় সূর্যোদয়, সোনার বাংলা। সাতই মার্চ রেসকোর্সে জনসভা, জাতি অপেক্ষায় বঙ্গবন্ধু কি বলবেন।
প্রতিদিন মিছিল, যারা পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন, পার্লামেন্টে যোগ দিতে তেজগাঁ বিমান বন্দর দিয়ে ফিরে গেলেন।
একটি ক্রান্তিপর্ব অতিক্রম করছে, দেশ ও জাতি। আমি সেই সময়ে টগবগে যুবক, রক্তে বইছে স্বাধীনতা।

শুরুতেই বলে দিলেন শেষ কথা।

আপনারা সবই জানেন এবং বোঝেন, এ'কথা দিয়েই শুরু করলেন সেদিনের ভাষণ, এটাই তো সেদিনের মুল কথা বাংলার জনগণ বুঝে গেছে, কি করতে হবে, জেনে গেছে পশ্চিমাদের মনোভাব।
এতোদিনের নিপীড়ন, শোষণ, নির্যাতনের ফলাফল জানিয়ে দিয়েছে ব্যালটে।
এটা মেনে নেবে কিভাবে, ভুট্টো কোন ভাবেই শেখ মুজিবের শাসন মেনে নিবেন না, ওরা এক হয়ে গেলো।
তাইতো সংসদ ডেকে দুদিন আগে স্থগিতাদেশ, অনির্দিষ্ট কালের জন্য, অনিশ্চিত ভবিষৎ।
অনেকটা ভারত ভাগের মতোই, ক্ষমতার লোভ, আবার দেশভাগ।
বাংলার জনগণের রায় মেনে নিবে না, এটাই প্রতিয়মান।

তিনি এলেন, সেই আটচল্লিশ সালেই ভেবেছিলেন নূতন দেশের স্বপ্ন, বাহান্ন, চুয়ান্ন, বাষট্টি, উনসত্তর, সত্তুরে পেলেন ঐতিহাসিক রায়।
সবাই জানে বোঝে, এবার ক্ষমতাসীন হবে বাংলা, এটাই গণতন্ত্রের মূলকথা, ঠিক তখনি চলছে, ইয়াহিয়া ভুট্টোর চক্রান্ত।
তাইতো বলেন,
'ভায়েরা আমার, আজ দুঃখ ভরাকান্ত মন নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি, আপনারা সবই জানেন এবং বোঝেন'।
হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, বাংলার মানুষকে বুঝিয়েছেন, জাগিয়েছেন দেশপ্রেম ও ভালোবাসা। আমরা নূতন করে শিখেছি বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা।

সম্বোধনেই বলে দিলেন শেষ কথা।
জানিয়ে দিলেন কর্মসূচী, শেষ করলেন।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

সেদিন রেসকোর্সে সর্বস্তরের জনগণ এসেছিলো, স্বাধীনতার কথা জানতে।
আমি শুনেছি কুমিল্লায়, সাত কোটি লোকের বাংলাদেশের প্রায় সবাই শুনেছে সেই ঐতিহাসিক ভাষণ, রেডিও টেলিভিশনে।
দিলেন স্বাধীনতার ঘোষণা, সংগ্রাম করে অর্জন করতে হবে।

স্বপ্নাহত

উত্তাল মার্চের প্রতিটা ক্ষণকাল নির্মান করছে, নূতন স্বপ্ন।
স্বপ্নাহত জাতি নূতন স্বপ্নলোক প্রজ্বলিত।
আবার গণসংগীত, গীতিনাট্য, কবিতা মিছিল মিটিং চলছে চলবে।
টাউনহল, সুইটহোম, সিটি সুইটস্, পেড়া ভান্ডার, খেলার মাঠ সবখানে একই কথা, স্বাধীনতা স্বাধীনতা।
'আমরা করবো জয়, আমরা করবো জয়'
জয় বাংলার জয় হবেই।

আমরা হারিনি কখনো।

শওকত
#যে_স্মৃতি_ধূসর_হয়নি
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×