১৩ বছর আগে কোন এক আবেগে লেখা কবিতা, ডায়েরীর পাতা থেকে আজ প্রকাশিত হল। নিজেকে কবি কবি মনে হচ্ছে। ভৎসনা করবেন না, প্লিজ..
বিজয়ের শপথ
১০-১২-১৯৯৬ইং
“বিজয়”আমার নাম।
একাত্তরের ১৬ই ডিসেম্বর আমার আবির্ভাব।
আমাকে জন্ম দিতে গিয়ে
শহীদ হয়েছেন লক্ষ লক্ষ প্রাণ,
দীর্ঘ নয় মাস থেকেছি গর্ভে
হারিয়েছেন মা তার মান।
সাগর ভরা রক্তে পবিত্রিত এই মাটিতে
অবশেষে আমি ভুমিষ্ঠ হই,
ত্রিশ লক্ষ প্রানের আত্মত্যাগের ফসল
এই আমি “বিজয়”।
হাটি হাটি পা পা করে
আজ আমি দুই যুগ পেরিয়ে এসেছি।
আমার চোখের সামনেই এগিয়ে যাচ্ছে
১৪০০ সাল আর হিজরী।
কিছুদির পর দেখব বিংশ শতাদ্বীর শেষ।
আরও দেখেছি ক্ষমতার লড়াই।
কি ভাগ্যবান আমি এই “বিজয়”।
এখন আমি পঁচিশ বছরের যুবক,
যৌবনের উম্মাদনায় আজ আমি উম্মাদ,
দেহে আমার টগবগে শোনিত,
গায়ে আছে বল আর শক্তি,
দুর্দিনে জন্ম মাটি বাচাঁতে
আজ দৃঢ় প্রতিজ্ঞ আমি “বিজয়”।
সেই সময় এসেছে আজ
চারিদিকে দুর্যোগের ঘনঘটা
বিদ্রোহী রণ সাজ।
আমি কু-শাসন পায়ে লুন্ঠিব
স্বাধীন দেশকে মুক্ত করব
দ'লে যাব অনিয়ম অন্যায়,
করব প্রতিবাদ ন্যায়ের তরে
আনব বিজয় সবার ঘরে
করব না কভু ভয়।
নাম আমার “বিজয়”।ঃ
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


