somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের সত্যতা

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইলিয়াম জেমস্‌ প্রয়োজনবাদীর বিশিষ্ট্য প্রবক্তা, তার ধর্ম মতের সাথে ক্যাথলিক ধর্মমতের নেতা পোপ প্রয়োজনবাদী ধর্মমতকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছেন। একথা অত্যন্ত স্পষ্ট যে, জেমস্‌ ধর্মকে স্রেফ একটি মনস্তাত্ত্বিক ও মানবিক ব্যাপার এবং ঈশ্বরকে একটি সসীম সত্তা বলে হাজির করেছেন। তাঁর মতে, ঈশ্বরবিশ্বাসের বাস্তব পরিণতি সুখকর ও ফলপ্রসূ হলেই সেই বিশ্বাস সত্য, অন্যথায় নয়। প্রাচীন ধর্মসমর্থকদের কাছে একথা উদ্ভট বলে মনে হওয়ারই কথা। কারণ, তাদের মতে নিছক জাগতিক সুখের আশায় মানুষ ধর্মে বা ঈশ্বরে বিশ্বাস করে না; বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে, নানারকম দুঃখ-নির্যাতনের মুখেও মানুষ ধর্ম পরিহার করেনি। আসলে মানুষ ধর্মকর্ম করে এজন্য নয় যে, তাতে সে সুখী হবে, বরং এজন্য যে সে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে এবং সন্তুষ্টিবিধান করতে চায়। অর্থৎ সুখ শান্তি পাওয়া যায় বলেই মানুষ ধার্মিক হয়নি, বরং ধর্মে বিশ্বাস করে বলেই ধার্মিক ব্যক্তি নিজেকে সুখী বলে মনে করে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসই ধর্মের ভিত্তি; আর ঈশ্বরের সন্তুষ্টিবিধানই ধর্মীয় আচার-অনুষ্ঠানের লক্ষ। প্রয়োজনবাদী আদর্শের তাগিদে জেমস্‌ গতানুগতিক এই ধর্মবিশ্বাসের বিরোধীতা করেছেন এবং ঈশ্বরকে প্রয়োজনসিদ্ধির সহায়ক একটি নিছক সসীম সত্তা বলে আখ্যায়িত করেছেন।

বস্তুর যেমন একটি স্থায়ী গুণ বা ধর্ম আছে, ঠিক তেমনি বস্তুসম্পর্কিত অবধারণেরো সেরকম একটি ধর্ম রয়েছে। কার্যকারিতা বা তৃপ্তিজঙ্কতা বড়জোড় সত্যের ভিত্তি সুদৃঢ় করতে পারে, কিন্তু মিথ্যাকে সত্য বা অবাস্তবকে বাস্তব করতে পারে না। ঈশ্বর বিশ্বাস টাও এমনি যে এটার তৃপ্তিজনকতা আছে এই জন্যই যে এটা অনেক মানুষই বিশ্বাস করে। কিন্তু এর বাস্তবতা যে নেই এইটাই সত্য। তাই ঈশ্বর যে নেই এটা শুধু মনের বাসনা দিয়েই এর যথার্থতা দেওয়া যায় না।


সাধারণ পাথরবাটির প্রত্যক্ষণ থেকে হঠাৎ একজন সোনার পাথরবাটির, কিংবা কাঁঠাল ও আমত্ত্বের পৃথক ধরণা থেকে অত্যন্তিক কল্পনাবশে কাঁঠালের আমসত্ত্বের ধারণা করে বসতে পারেন; আর ঐ ব্যক্তির কাছে এসব ধারনা যথেষ্ট তৃপ্তিদায়কও হতে পারে, কিন্তু এই মনস্তাত্ত্বিক আবেদন বা তৃপ্তিজনকতা কি ধরনাগুলোকে বাস্তব সত্যের রুপ দিতে পারবে? কখনো না। আর তাই যদি হয়, তাহলে জেমস যে তৃপ্তিওদায়কতাকে সত্যের মাপকাঠি বলেছেন, তা-ও যথার্থ নয়, হতে পারে না। প্রাচিন গ্রীসের বাগাড়ম্বর প্রিয় সোফিস্টদের ন্যায় জেমস্‌ও সত্যতার স্থায়ী ধর্ম অস্বীকার করেছেন এবং একে ব্যক্তিমনের নিছক ভাবাবেগের রায় বলে ধরে নিয়েছেন
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×