
বড় লোকের জীবন যাত্রার ব্যয় দিন দিন কমছে, বাড়ছে গরীবের। কারন বিলাসবহুল পণ্যের দাম হুটহুট করে প্রতিদিন কমছ; আর লাগাম ছাড়া পাগলা ঘুড়ার মত বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জীবন ধারেনর জীনিষের দাম!
আগে যেখানে ১৪" রঙ্গীন টেলিভিশন কিনতে ব্যয় হত ১৪-২০হাজার টাকা, এখন ২৬"টেলিভিশন পাোয়া যায় ১৫হাজার টাকা হলে!
গাড়ি, কম্পিউটার,এসি ইত্যাদির দাম কমছে পানির মত;
আর চাল,ডাল,তেল,শিশুখাদ্য ইত্যাদির দাম যেন আকাশ ছুতে চাচ্ছে।
আর ঠিক এ বৈষ্যম্যের কারনে একশ্রেণীর মানুষের আয় বাড়ছে, কমছে তাদের জীবনযাত্রার ব্যয়; ফলে বাড়েছ তাদের পুজি; তাদের হাতেই তৈরী হচ্ছে নতুন সিন্ডিকেট; আর এই সিন্ডিকেট বাড়াচ্ছে দাম; বাড়ছে চিন্তা দূঃখী মানুষের।
ক্রমান্বয়ের এ চক্রের জালে আটকা আমাদের স্বপ্ন, আমাদের বেঁচে থাকার আশা।
ক্ষুধার্ত এই মানুষগুলোর ক্ষুধা যারা আরো বাড়িয়ে দিচ্ছে....; অন্তত একবেলা নিশ্চিন্তে খাবার অধিকার দিচ্ছে না....;
কেড়ে নিচ্ছে সূখের টুকরো হাসি.........
প্রভূ, তুমি তাদের ক্ষমা করনা....., প্লিজ......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






