somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকনুজ্জামান খান
মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

লেখটি আপনার জীবন বদলে দিবে !!! This Wright Might Change Your Life. পর্ব -০১

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি কি কখনো ভেবে দেখেছেন, যে ব্যস্ত জীবনে চলতে চলতে আপনার বয়স হবে ৮০ , হয়তো সেদিন আপনি কোন এক হসপিটালের বেডে সুয়ে আপনার সাড়া জীবনের স্মৃতি চারণে মগ্ন থাকবেন । আপনি সাড়া জীবন কিভাবে কাটালেন হয়তো তাই ভাববেন, হয়তো আপনার জীবনের সেই আনন্দ ঘন মূহর্তগুলো বা হয়তো সেই দু:খ জনক ক্ষন গুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে।

আপনি যেদিন প্রথম বারের মতো স্কুলে গিয়েছিলেন সেদিন হয়তো আপনি খুব কেদে ছিলেন । অনেকেরই হয়তো সে দিনটার কথা মনেও নেই । ক্লাস ফাইভে থাকতে আমরা আমাদের জীবনটা কতটাই না উপভোগ করতাম। সে সময় আমাদের মধ্যে বেশির ভাগি পরীক্ষায় ভালো করার চিন্তাও থাকতো না । শুধু খেলা ধূলা খানিক টা পড়াশুনা করে , একেকটা দিন বেশ আনন্দেই কেটে যেতো।

এর পরে যাওয়া হয় হাই স্কুলে , এ সময়টা আমাদের জীবনের স্মরণীয় দিন গুলোর মধ্যে স্থান করে নেয়। কেননা এই সময়েই আমাদের জীবনে এমন কিছু বন্ধু আসে যাদেরকে আমরা কখনোই ভূলতে পারি না । সেসময় আমাদের মধ্যে অনেক ক্লাস ব্যান করে বন্ধুদের সাথে এনজয় করতো । আনন্দের লাইফের প্রথম বোর্ড এক্সাম ও এই সময় কালেই দিতে হয়েছিলো। আর বেশির ভাগ মানুষেরাই প্রথম বারের মতো এই সময় টাতেই প্রেমে পড়েছে । আর দেখতে দেখতে সময় কিভাবে যেন ডানা মেলে উড়ে গেলো। তারপড় আসলো স্কুল লাইফের শেষ দিনটা। আপনার জীবনের ১২ বছরের লম্বা সফর এখানেই শেষ হয় । এর পরে আর কখনো টিফিনের খাবার ভাগ করে খাওয়া হবে না । ব্রেক টাইমের খেলা ধূলাও হবে না । সেই ছুটির ঘন্টা আর কোন দিনই বাজবে না । বিদায় নেওয়ার সময় বন্ধুদের কাছে থাকার মিথ্যা প্রমিজ কখনো পূরণ হবে না ।

তারপর শুরু হবে কলেজ লাইফ, নতুন জীবন, নতুন বন্ধু বান্ধব, নতুন অধ্যায় কোন বাধা নেই। এসময় আপনার জীবনে আসবে কিছু প্রকৃত বন্ধু, হয়তো কিছু খারাপ বন্ধু । জীবনের সব চাইতে বেশী এই সময় টাতেই আনন্দ ফূর্তি হয় । তবুও আপনার সেই স্কুল লাইফের সুন্দর সেই মূহর্ত হুলো কে কখনোই ভূলতে পারবেন না । কলেজ লাইফ শেষ হলেই শুরু হবে আপনার জীবনেই সবচেয়ে লম্বা সফর জব লাইফ । কলেজ শেষ হতে না হতেই আমাদের মধ্যে অনেকেই চাকরি বা নিজস্ব কোন কাজে লেগে যাবেন। আবার অনেকেই পড়া শুনাতেই থাকবে, কিন্তু ২৩ বা ২৪ বছর বয়সে আমাদের মধ্যে বেশির ভাগ মানুষেই জীবিকা নির্বাহের জন্য কোন না কোন কাজ খুজেই নেবে ।

আর সেই ৯টা ৫টা র ব্যাস্ত অফিস লাইফ, খরচ করার জন্য আপনার প্রচুর পরিমাণ টাকা থাকলেও সেই টাকা নিয়ে এনজয় করার মতো সময় থাকবে না । এই বয়সে আপনার মতো বেশির ভাগ মানুষই টাকার পেছনে ছুটবে । আর টাকার লোভে জীবনের আসল অর্থ ভূলে যাবে । আর এরই মধ্যে আপনার জীবনে একজন জীবন সঙ্গীর বিচরণ ঘটবে । আপনি আপনার জীবন টাকে নতুন করে শুরু করবেন । আর তার পর থেকেই জীবনের ভাল খারাপ সময় দুজনের এক সাথেই পথ চলতে হবে । আর এরই মধ্যে আপনি মা ও বাবা হওয়ার আসল অর্থ বুজতে পারবেন । বাবা মায়ের নিঃস্বার্থ ভালবাসা আর দায়িত্ব বোধ আপনি তখনি বুঝতে পারবেন । সন্তানের সুখেই আপনি সুখি থাকবেন ।

আর এরই মধ্যে আপনার জীবনের সবচেয়ে খারাপ সময়টি চলে আসবে , সেসময় সেই দুজন মানুষ যারা এই পৃথিবীতে যারা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে তারা এই পৃথিবী ছেড়ে আজীবনের মতো চলে যাবে । এটি আমাদের জীবনের কঠিন সত্য যা আমাদের সবাই কে আজ নয়তো কাল মেনে নিতেই হবে।তবে যাদের মা বাবা বেশী দিন বেঁচে থাকে তারা অনেক ভাগ্যবান । আর এভাবেই সুখ দুঃখের সংমিশ্রনে কেটে যাবে । আর এক সময় আপনার রির্টামেন্টের ও সময় এসে যাবে । আপনার বয়স তখন ৬০ বছরের বেশি হয়তো আপনি বুঝতেও পারবেন না যে আপনার ৬০ বছর কিভাবে কেটে গেল। আর এ সময় আপনার সন্তান ও হ্যতো আপনারই মতো জব করবে ? তারাও ঠিক এমনটাই ফিল করবে যেমনটা একসময় আপনি করেছিলেন । হয়তো সেদিন আপনার সন্তান কে বোঝানোর চেষ্টা করবেন? টাকার পেছনে এতো না ছুটে নিজের জন্য সময় বের করে উপভোগ করাটা কতটা জরুরী। কেননা জীবনের শেষ মূহর্তে আপনার এটি মনে থাকবে না আপনি জীবনে কত টাকা কামালেন । বরং আপনি জীবনে কতটা আনন্দ করলেন সেটাই মনে থাকবে।

তারপর একসময় আপনার বয়স ৭০ থেকে ৮০ বছরে হয়ে যাবে। হয়তো সেদিন আপনি কোন একটা কোণায় বসে ভাববেন সারা জীবন আমি কি করলাম, আমি সেটাই করেছি যেটা আর পাঁচটা মানুষে করেছে। প্রথমে স্কুল,কলেজ তার পর জব পাওয়ার জন্য ছুঁটাছুঁটি,
তার পর টাকা কামানো আর তার পর একদিন সব শেষ হয়ে যাবে। সারাজীবনে আপনি কতো টাকা কামালেন ১ কোটি, ১০ কোটি অথবা ১০০ কোটি জীবনের কাছে এই টাকার মূল্য কি? জীবনের শেষ দিনটাতে এই টাকা গুলা কি আপনার কাছে গুরত্ব পূর্ণ মনে হবে । এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছিলাম আবার খালি হাতেই চলে যাবো ............!!!!!
চলবে...................
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
১৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×