আগুনে তুই একাই পুড়িসনি, আমিও পুড়েছি!
যমুনায় তুই একাই ঝাঁপ দিসনি, আমিও দিয়েছি!
বনবাসী তোর মতো আমিও হয়েছি!
ফুলের কাঁটা তাই আমার হাতেও যথেষ্ট বিঁধেছে!
আমাদের প্রথম প্রেমকাহিনী অজানাই থেকে যাক দু'জনার কাছে!...
শুধু মনে করবো- একজন ছিলাম অন্যের জন্য।
কেউই কাউকে সেভাবে অনুভব করিনি আজ পর্যন্ত!
করাও হয়তো হবেনা কখনো!
তবু স্মৃতিটা তো থাকবে, সেটা মুছে দিস না!
ভালোবাসার চাঁদ হয়ে জ্বলুক তারাদের সমারোহে!
কোনো একটা পূর্ণিমা রাতে তো অনুজদের বলতে পারবো-
"আমিও ভালোবেসে দুখী"!
দেখাতে পারবো- "ঐ যে আকাশে তারকা-পাহারায়
জ্বলছে আমার ভালোবাসা"!
ওরা বলবে- "কাল্পনিক রোমান্স",
আমি বলবো- "কষ্টজনক সত্য বলাই
এখন আমার পেশা"!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


