কলম-ডায়েরি-খাতার অনুষঙ্গ ছাড়াও কবিতা হয়
তুমি যদি হও সেই কবিতার বিষয়!
লাগেনা পরিবেশ, আলো-ছায়া-দুঃখ-সুখের আবেশ
যদি তোমায় নিয়ে সে কবিতা লিখি।
প্রতিটি সকালে মনের রঙে, আবেগের জলছাপে
হৃদয় ক্যানভাসে তোমারই অম্লান প্রতিকৃতি আঁকি!
যদি চাও, বৃষ্টিবিহীন মধ্যাহ্নের আকাশে
কল্পিত রামধনুকে আমি করতে রাজি তোমার উপমা।
কখনো দেখনি এ চোখে তাকিয়ে
অশ্রুর আড়ালে তোমার জন্য কত ভালোবাসা করেছি জমা!
কখনো জানতে চাওনি, অকারণ মেঘে বিলীন কেন হয় মায়াবী নীলিমা।
শুধু অভিযোগে বিদ্ধ করলে,
ছোটখাটো ভুলগুলো করলেনা কোনোদিন ক্ষমা!
উদাসী বিকেলগুলো উৎসুক অপেক্ষায়
কাটালাম কতদিন, চোখ রেখে লোহালিয়ায়।
তবু চোখের আঙিনায় পাইনি খুঁজে
সেদিনের অভিমানী তোমায়!
ক্লান্ত দিনের শেষে আসা গোধূলি,
সেও বলে তোমার কথা- সন্ধ্যাতারার আগমণীতে।
হয়তো জানেনা, আজও আমি পারিনি জানাতে,
ভালোবেসেছি কতটা!
আমার নির্লিপ্ততা শত চেষ্টায়ও পারেনা
ওদের মুখর আলাপ থামাতে!
রাত নামে, চাঁদের আলোয় স্নাত হয় মায়াবী ক্ষিতি।
অথচ সেই নির্লিপ্ততাই বাধা হয়ে দাঁড়ায়।
বাধা দেয় আমায়।
ভিজতে দেয়না জোছনায়।
অর্থহীন তাই পূর্ণিমা তিথি!
শুধু তুমি ছাড়া!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


