-চাঁদ!
-কী?
-তোমাকে দেখবো। তুমি কি লজ্জা পাবে?
-মানে?
-তোমার চোখে চোখ রাখবো গভীর হলে রাত!
-হা হা হা...... কীভাবে?
-বাড়িয়ে কি তুমি দেবেনা তোমার ঐ দুটি হাত?
-কী?
-তোমায় দেখে ধন্য করবো এই দু'টি চোখ!
তোমার আলোয় ভুলবো আমি সব আঁধারের শোক!
-ওই ছেলে! পাগল হয়ে গেছ নাকি?
-পাগল হইনি, কবি হয়েছি।
-Mr. কবি মশাই! এখন থামবেন?
-আঁধারে ঢেকোনা তুমি। মায়া ভুলোনা পৃথিবীর।
জেনে রেখো, পৃথিবীতেও থাকতে পারে তোমার প্রেমিক!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


