somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কিছুটা অপ্রাসঙ্গিক হয়তো!

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

স্বকামী

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৭

পাতে পর্যাপ্ত উপকরণ
সমসাময়িকে স্বাদহীন
সাড়া সনাক্ত না যতক্ষণ
ঈর্ষান্বিত চোখের , লালায়িত জিভের
প্রকারান্তে পরিতৃপ্তি অপূর্ণ!

প্রতিষ্ঠিত পর্দার
পরতে পরতে
প্রতারিত প্রতিছবি
হিংসুক দৃষ্টির আগে কিম্ভূত!

প্রেয়সীর, কাজল কালিমা
রঙিন অধর, ক্ষীণ কটি
ভারি নিতম্ব আর স্তন অর্ঘ্যে

প্রাণে প্রণয়ী স্পর্শ,
পাঁজরে, প্রাণহীন!

দর্শকের দীর্ঘশ্বাস, আঁখিতে আক্ষেপ
রক্তে তাড়না, কামুক আঙুলের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

একদিন কবি

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ১৪ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৪৪

প্রথম সূর্যে
শব্দ সাজালে
ভৌগলিক আত্মমুগ্ধরা
সেঁটেছে ছড়াকার তকমা!

আর মগ্ন-বোদ্ধারা দিয়েছে
'তাঁহাদের' শ্রী পদচিহ্ন অমৃতে
পিপাসা নিবৃতের আদেশ!

বড় ভাল লাগে কবি!
পোশাকে, কথনে, লেখায়!

দ্বিপ্রহরে চরণ মেলালে
প্রথাগত বৈয়াকরণিকেরা
ছন্দ-মাত্রা তুলে গালাগাল!

কবি হব, তাই
'তাঁহাদের' চোখে মেপেছি লাবণ্যতা
'তাঁহাদের' মুখে জানিয়েছি ব্যকুলতা
'তাঁহাদের' কালি দিয়ে লিখে গেছি হৃদয়ের কথকতা
ভিখিরির তবু ঝোলায় জোটেনি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

নীরবেই

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৯


I choose to love you in silence… For in silence I find no rejection, I choose to love you in loneliness… For in loneliness no one owns you but me, I choose to adore you from a distance… For distance will shield me from pain, I choose to hold... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২২২ বার পঠিত     like!

ক্ষ্যাপা! Zarieht

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩


একদিন তোমাদের শহরে
অনাহুত নয়, একদিন
আকাঙ্খিত তবে, ক্ষ্যাপা
প্রত্যাবর্তিত হবে, আর
তোমাদের যতটা তখনো-
উঁচু দেয়াল, গুঁড়িয়ে দেবে
প্রাসাদ, হাওয়ায় উড়িয়ে দেবে
অলীক সত্ত্বা পুড়িয়ে দেবে
তাজা বাগান মাড়িয়ে দেবে
পূর্ণিমা চাঁদ তাড়িয়ে দেবে
বিশ্বাস ভিত নাড়িয়ে দেবে...
অতঃপর তোমাদের সব আলো নিভে যাওয়া ঘন অন্ধকার
এক মুঠো রোদ এনে ভোর করে দেবে ক্ষ্যাপা চির-চিরকার

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

সুতো-শৃঙ্খলাবদ্ধ!

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

কিছুটা রুটিন যেন
ভোরে উঠে
সিগারেট আর কফির ধোঁয়ার সাথে
সম্প্রতিক ধোঁয়াশাপ্রায়
দু-চারটে তোমার স্মৃতিতে
মস্তিষ্কেরও প্রাতরাশ আমার!
অতপর অবচেতনে
তোমার চোখে মেপে
পোশাক নির্বাচন!
এছাড়া কাজে
সাফল্য ব্যর্থতা আর
যত অভিযোগ অনুযোগ
তোমাকে মনে মনে
সবিস্তারে শোনানো!
দিনান্তে ঘরে ফিরে
অথবা প্রতি প্রতিমুহূর্তে!
তুমি কেন্দ্রিক পরিধিতে
আমার চক্র সম্পন্ন
এবং পুনরাবৃত্ত!
যতখন যেভাবে যেখানেই
আমার আমিত্ব সচেতন
পরাবাস্তব তুমি সমুদ্রে
আমি নিয়ত ডুবি
আর ভেসে উঠি ফের!

আমি পাখি হতে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     like!

মদন দা রেগে থাকলে আমার মনে হয় উনি ৬০ এর দশকের কোন ছড়াকার!

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ১০ ই জুন, ২০১৮ রাত ১০:২১
৩ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

ঋণ!

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৩

মদন দাদা আসিয়াছিলেন! বলিয়াছেন বড় ব্যস্ত তিনি ইদানিং!

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

মদন দা'র ব্যস্ততা কণিকাব্য!

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৬



অভিমান
শুষ্ক আমার এই বুক জুড়ে
আজ অভিমান বীজ বোনা
তুমি যদি হও বৃষ্টি মুষল
তবু সেই জলে ভিজব না

আহ্বান
ছড়াতে ছড়াব ভালবাসা দেব
ছড়াতেই নৈবেদ্য
এই বুক পচা ডোবা হতে পারে
তুমি হও তাতে পদ্ম!

... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

#মদন_লাল_ঘণ্টি দাদা বলেছেন- তথাস্তু!

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০১
৮ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

এটা #রিয়াজ_মাহমুদ এর (!) 'এই আমি'

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫০
২ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     like!

#মদন_লাল_ঘণ্টি, এসব কি? চরন অদ্যাক্ষরগুলোয় এ কিসের "আকুতি"???

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৭
১৫ টি মন্তব্য      ২১৪ বার পঠিত     like!

মদন দাদা চান- "সুবোধ তুই ফিরে আয়" :(

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪২
২ টি মন্তব্য      ৫৫৪ বার পঠিত     like!

মদন দা'র অসঙ্গত কণিকাব্য!

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০২ রা নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৪
০ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

মদন লাল ঘণ্টির 'চাওয়া'

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ২৮ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪১

মদন দাদা কবি নন! উনি বদমায়েশ ধরনের ছড়াকার! :p :p

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     like!

জন্মদিনে!

লিখেছেন রিয়াজ মাহমুদ শামীম, ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২২

শিরোনাম অদ্যাক্ষরগুলো মিলালেই!





বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২২১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৬১৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ