সুতো-শৃঙ্খলাবদ্ধ!
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছুটা রুটিন যেন
ভোরে উঠে
সিগারেট আর কফির ধোঁয়ার সাথে
সম্প্রতিক ধোঁয়াশাপ্রায়
দু-চারটে তোমার স্মৃতিতে
মস্তিষ্কেরও প্রাতরাশ আমার!
অতপর অবচেতনে
তোমার চোখে মেপে
পোশাক নির্বাচন!
এছাড়া কাজে
সাফল্য ব্যর্থতা আর
যত অভিযোগ অনুযোগ
তোমাকে মনে মনে
সবিস্তারে শোনানো!
দিনান্তে ঘরে ফিরে
অথবা প্রতি প্রতিমুহূর্তে!
তুমি কেন্দ্রিক পরিধিতে
আমার চক্র সম্পন্ন
এবং পুনরাবৃত্ত!
যতখন যেভাবে যেখানেই
আমার আমিত্ব সচেতন
পরাবাস্তব তুমি সমুদ্রে
আমি নিয়ত ডুবি
আর ভেসে উঠি ফের!
আমি পাখি হতে চেয়েছি
অনন্তে বন্ধনমুক্ত
সীমাহীন ওড়ার
তুমি ঘুড়ি করে
উড়িয়ে দিয়েছ বেঁধে!
#মদন_লাল_ঘন্টি
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন