আমার রঙিন আঁকা দেয়াল
০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেয়াল গুলি ভরা ছিল,
আঁকা ছবি, অ আ ক খ'য়
অবাক ভূতের হাওয়ায় ভাসা,
কাঁচা হাতের দশ আট ন'ছয়।
চৌকো গাড়ীর তেকোন চাকা
ছিন্ন মাথা রোবোট একা,
ঝিলের জলে শাপলা ভাসে
চড়াই পাখি একা ব্যাকা।
“মোটোবাইট” আর পোকেমনও
নীল হলদে রঙ ছড়িয়ে,
গাঁয়ের পথে রাখাল ছেলে,
বাজায় বাঁশী মন ভরিয়ে।
এমন রঙিন মধুর দেয়াল
থাকনা আমার মনটি জুড়ে,
আর তো ওরা রঙ ছড়ায় না
ডাকলে কাছে রয় যে দূরে।
বিশাল তাদের খেলার জগৎ
মাইন্ড ক্র্যাফট আর যুদ্ধ খেলা,
ঘরটি এখন মনেই শুধু
কেউ নেই তায় দরজা খোলা।
গেল বছর রঙ হয়েছে
ঘরের দেয়াল ছাত আর দরজা,
হারিয়ে গেছে সে রঙ গুলি
লাল নীল কম'লা ফিরোজা!
খোলা চোখে কেউ দেখে না
সোনা রঙে আঁকা দেয়াল,
চোখ বুঝলেই আমি দেখি
যখন খুশি যখন খেয়াল।
৬/০১/২০২২
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন