কেউ নির্বচন প্রতিহত করতে আসলে উচিৎ শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী তার নির্বাচনী ভাষণে। এরই সাথে সাথে শুরু হয়ে গেল একশন। মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা বাসে আগুন ধরানোর চেষ্টা করছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে তাঁদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা (২৪), ছাত্রলীগকর্মী লিমন (২২) ও রানা (১৯)। তাঁদের কাছে পেট্রলভর্তি দুটি বোতল ও দিয়াশলাই পাওয়া গেছে।
দেখুন:বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
শেখ হাসিনা আর কী কী শিক্ষা দেবেন ছাত্রলীগের মাধ্যমে?
যে শিক্ষাই তিনি দেন, নিরীহ মানুষ যাতে প্রাণ না হারায় সেটা আমাদের প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




