সবাভাবিক মরণ ছাড়া কি আর কোন উপায় নেই নিজেকে বিনাশ করার । আত্মহত্যা ? সেতো কাপুরুষতা, সেতো অভিমানী জীবনের নীরব কষ্টের নিস্ফল স্খলন, বিধাতার আদেশকে লংঘন করা ।
এমন কি কোন উপায় নেই যে আমি আমার আমিকে রিপ্লেস করব কোন ছায়ামানব দ্্বারা যাতে করে পৃথিবীর কারোর ছন্দপতন না ঘটিয়েই অকারণে অভিমানে নিজের বিনাশ ঘটানো যায় ।
তাহলে হয়তো আবেগী মানুষ মুহূর্তের আবেগে নিজেকে বিনাশ করে আবার ফিরতে চাইতো ধূলির ধরায় নিজের ভুল স্বীকার করে নিতে ! এমনতো হতে দেয়া যাবে না ।
তাহলে ?
আমিতো ভুল স্বীকার করে, হার মেনেই বিদায় নিতে চাই ! প্রভু আমাকে মুক্তি দাও এই শৃঙ্খলিত জীবন থেকে । আমি বারেবার তোমার কাছে এটাই চাইবো ......মেনেছি জন্মের হার,বেঁধেছি প্রাণ, শূণ্য করিতে জীবন মান ......
প্রভু না হয় জাহান্নামেই দিয়ো ঠাঁই এই পাপাত্মাকে .......তবুও খাঁচাছাড়া করো আমারি প্রাণ এখনি এইসময়......্প্রভু তোমায় স্বঁপে গেলাম আমারি আপন ভুবনের চন্দ্র,সূর্য,স্বপ্নখচিত তারা .....জানি এবার আর তারা হারাবে না ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


