তাকালাম সূর্যের দিকে, আগুন চোখে
আজ তাকেই পোড়াবো অনল বর্ষে
এই প্রথম
থামিয়ে দিলাম বাতাসের বেগ, হাত দিয়ে
আজ তাকেই চড়াবো আমারি হাতে
এই প্রথম
ঠেস দিয়ে থামিয়ে দিলাম, বৃষ্টির ঝাঁপটা
আজ তাকেই ফেরত পাঠাবো আকাশের নীলে
এই প্রথম
সজোরে লাথি দিলাম, মৃত্তিকার বুকে
আজ তাকেই চূর্ণ করবো নিজের অহমে
এই প্রথম
সোজা চোখে তাকালাম, আকাশ পানে
আজ তাকেই নাটাবো আমার নাটাইয়ে
এই প্রথম
গর্জে উঠলাম, বিধাতার পানে
প্রভু আজ মানবো না,
শুনবো না, তোমার কোন আদেশ
এই প্রথম
ধ্বংসের নেশায় নাচবো, নাচাবো আরসব
আজ ধ্বংস করবো আমি আমার আমিকে
প্রভ,ু তবুও তুমি সহ্য করবে ?
তবুও তুমি ভালবাসবে ?
তবুও রক্ষা করবে শ্বাপদসংকুল পৃথিবীর
মানুষরুপী অমানুষদের ?
তবে তোমার এই ভালবাসা আমায় দাও
যেন ভালবাসার ঘায়ে, পৃথিবীকে করে দিতে
পারি এক অন্ধ ভিখারী ! ! !
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



