নাগরিক জীবনের শত ব্যস্ততার মাঝে ...........
হঠাৎ করে প্রায়ই মনে হয় , ডুব দিয়ে আসি ঐ সাগর তলে । অথবা খানিকটা উড়েই আসি না কেনো নীলাকাশের ঐ সাদা মেঘেদের মাঝ থেকে । কিংবা যদি লাফিয়ে পড়ি ঐ সুবিশাল সবুজ পাহাড়ের উপর থেকে ........... শূণ্যে ........... কয়েকটা ডাইভ ........... কয়েকটা ডিগবাজি, কিছুক্ষণ ভেসে থাকা, তারপর আলতো পায়ে নেমে আসতাম এই মত্যর্ে ।
এইতো সন্ধ্যাবেলা এখন , কেনো যাই না, একছুটে ছুয়ে আসি ঐ সুন্দর চাঁদটাকে ........
গল্পের আসর জমিয়ে আসি তারাগুলোর সাথে ......
আহ ! ! ! যদি হতাম ইচ্ছেঘুরি ! ! ! নিমিষেই ফুরফুরে তাজা ! ! !
কত কিছুই না আছে আমাদের ............... কিন্তু এই চাওয়াগুলো কি দূর ভবিষৎতেও মানুষের পূরণ হ েব ?
যদি হতো .............
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






