অনেক্ষণ দাঁড়িয়ে ছিলাম দিঘীর স্বচছ জলের ঘাট বাঁধানো তীরে
বসিনি,
বসিনি কারণ পাছে সে যদি কেউ নেই দেখে ভুল বুঝে চলে যায়
আবছা,
আবছা সবুজাভ জলেও স্থির, নিশ্চল হয়ে ছিলো আমার ছায়ামূর্তি
কোথাও,
কোথাও তাকায়নি, দৃষ্টি সরায়নি তোমার সরে আসার পথটুকু ছাড়া
বুঝতে দেই নি,
বুঝতে দেই নি কাউকে ....পাছে তারা ভাবে তোমার জন্যেই দাঁড়িয়ে আছি
তবু
তবু তুমি এলে না ,তুমি জানলেও না , কেউ দাঁড়িয়ে ছিলো তোমার জন্যে
হ্যাঁতোমার,
তোমার প্রতীক্ষায়, তোমার আশায় ......
আজও,
আজও আমি দাঁড়িয়ে আছি ......
না , না না,
কেউ জানে না,কেউ জানবেও না, হয়তোবা তুমিও না ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






