তাও শান্তি পাবো ।
তবুও, তবুও মিথ্যে বলো না... অবিশ্বাসী হয়ো না । টলটলে জলের মত মনে তোমার মিথ্যাগুলি আজও বড় বেশী পোড়ে ।
পৃথিবীর সকল বিশ্বাস দিয়ে তোমার কথাগুলো বেঁধেছিলাম ।
বুঝলে না, বুঝলে না ঠিক কতখানি বিশ্বাস মাড়িয়ে গেছো তুমি ।
আর যাই করো, মিথ্যে বলো না । মিথ্যে দিয়ে কঠিন সত্যকে আড়াল করো না ।
আস্ত একটা ছুরি বসিয়ে দিয়ো এই বুকে ...
তাও শান্তি পাবো । তবুও মিথ্যে বলো না, কখনও না ।।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৭ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




