ইঁদুর বনাম বাবা......
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের বাসায় একটা বেড়াল ছিল। কিছুদিন ধরে সে নিরুদ্দেশ। আমাদের বাসায় এত ছোট কেউ নেই যে সে বেড়ালটাকে খুঁজবে। তাই আর বেড়াল ও আসেনি। আর এই সুযোগে কয়েক টা ইঁদুর পরিবার এসে আস্তানা গেড়েছে আমাদের বাসায়। তাদের অত্যাচারে আমাদের জীবন দুর্বিসহ। কি উপায়? কি উপায়? ....উপায় হলো ইঁদুর মারার কল। তো বাবা একটা ইঁদুর মারার কল কিনে আনলেন। প্রথম রাতেই সফল মিশণ !! এক রাতে ই ৪টা!!!!! (প্রতিবার বিকট শব্দে যখন জানান দেয় যে, ইঁদুর পড়েছে সাথে সাথেই আমরা বীর বাহিনী সেটাকে ফেলে নতুন করে ফাঁদ পাতি। তাই এক রাতে ৪টা পড়েছে)। কিন্তু সুখ তো কপালে বেশীদিন রয়না।.....কিছুদিনের মধ্যেই কলটা ভেঙে গেল।

.....কলের ছোট যে অংশটার সাথে বিস্কুট আটকানো থাকে সেটা আলাদা হয়ে গেছে।
অবাক করা ঘটনা হল, ছোট যে অংশটার সাথে বিস্কুট আটকানো থাকে সেই ছোট টুকরো টা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। আমার বাবার ধারনা, ইঁদুরদের সিকিউরিটি স্কোয়াড ওটা নিয়ে গবেষণা করছে। তারা এটার মেকানিজম জানার চেষ্টা করছে। বাবা আর বাবু (আমার ইমিডিয়েট ছোটটা) ভীষণ চিন্তিত যে সামনে জ্ঞানী ইদুরদের কেমন করে প্রতিরোধ করবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন