somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:)আমার পুচকে বেলা.. (জোর করে রম্য প্রচেস্টা) ১৮+ রা চাইলে পড়তে পারেন

১৪ ই মার্চ, ২০১২ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার ছেলে বেলা নিয়ে ভাবতে বসে মনে হলো ...কেমন ছিলো ছেলে বেলা ? ভালো না মন্দ? আর দশ জনের মত না ভিন্ন..? ভেবে দেখলাম খুব আহামরি না তবে কিছুটা আলাদা..


আলাদা এই কারনে আমার বেলায় বিধি নিষেধ গুলো একটু বেশীই ছিলো.. একারনে আমার বড় বোন মিউজিক কনসার্টে গিয়া জেমসের গান শুনলেও আমাকে বাসার জানালায় বসে আবছা ভাবে ভেসে আসা গান শুনতে হতো.. এই সব কারনে ছোটবেলা্য় কতো বার ভাবছি আত্নহত্যা করমু কিন্তু ছোট কলিজায় সাহসে কুলাতো না
ছোটবেলা গেলো বলতে গেলে আম্মার হাতের মাইর খে্যে খেয়ে ..জুতা ,পিড়ি ডাল ঘুটুনী , ক্যাসেট প্লেয়ারের তার কিছুই বাদ ছিলো না মাইরের অস্তহিসাবে ..সব চাইতে দু:খজনক ব্যপার ছিলো যে শলার ঝাড়ুর মাইর আমি খাইতাম সেটাও ছিলো আমারই নিজের হাতে বানানো..। মাইরের পর কোন আদর সোহাগের ব্যাপার ছিলো না । ধুমছে মাইর খাবার পর কেটে ছিড়ে গেলে আম্মা কাটা জায়গা্য তেল মালিস করে দিত আর একটা ডিম পোছ করে খেতে দিত..দিয়ে বলতো "তুই মহাশয়তান তাই তোকে মারছি আর তুই আমার ছেলে তাই ডিম খাইতে দিসি..আর
জীবনে তুই এমন করবি ?" আমি বলতাম ; না ..প্রতিবার একই নাটক তখন এই আদর মাখা কথা শুনে আভিমানে আমার বুক ফেটে আসতো..




আমাকে আম্মা একে বারে ছোট বেলা্য কি আদর করছে জানিনা ..কিন্তু জ্ঞান হবার পর কখনো কোলে নিয়ে চুমা খেয়ে বাংলা সিনেমা স্টাইলে বলেনি " আ্য় আমার যাদু বুকে আয়" আর ত সিনামা স্টাইলে আমাদের কোন পাবিবারিক গান ও ছিলো না .।:D যে গানের মাধ্যমে :D ছুটুবেলায় হারিয়ে গেলে গান গাইলে মা বাবাকে খুজে পাওয়া যায়। কিন্তু আব্বু ঠিকই স্কুলে যাবার আগে সিনেমার ভালো পোলাটার মত মাথায় এক গাদা নারকেল তেল দিয়া লেপটাইয়া চুল আচরিয়ে দিতো...অবস্য ক্লাসে ডুকার আগে আমি হাত দিয়ে ছুল এলোমেলো করে দিতাম।

( আসলে চান্স পাইলে শুক্কুর বারে বিটিভিত খুব সিনামা দেখতাম.. ছোট হলেও সিনামাকে খুব সিরিয়াসলিই নিতাম
এক শুক্রবার দেখেছিলাম শাবানা আলমগীরের সাথে বাসর ঘর করতেছে ..কিন্তু পরের শুক্রবার দেখি একই শাবানা মোটকা জসিমের সাথে খিল খিল করে হাসে ,নাচে গান গা্য আর ফুলবাগানে লুকোচুরি খেলে এদিকে আমার মধ্যশুরু হয়ে গেছে চাপা টেনশন .কারন ওদের কে এই নাচানাচি অবস্হায় যদি আলমগীর দেখে ফেলে তাইলে তো বিশাল ক্যাচাল লেগে যাবে ..কিন্তু দেখি ন খালি নাচানাচিই শেষ না শাবানা এবার হাসতে হাসতে জসিমের সাথে বাসর ঘরে ঢুকে গেলো ..শাবানার এই বেইমানি দেখে অল্প বয়সে কচি মনে অনেক ব্যাথা পেয়েছিলাম...) আর এখনতো সিনামা না বাস্তবে আশেপাসে এইসব দেখে দেখে গা সওয়া হয়ে গেছে..

যাক সিনেমা বাদ .. এবার আব্বু প্রসংগে আসি .. আমার বাবার একটা বিরক্তিকর ব্যাপার ছিলো বাসা্য যে কোন ধরনের গেস্ট আসলে আমাকে দিয়ে গেস্টের পায়ে ধরে সালাম করানো... যেই আসুক আব্বু আমাকে দেখিয়ে বলত "এটা আমার ছেলে" ..তারপরের ডায়লগ ছিলো "হিরো তুমি আংকেলকে সালাম করছ ? " আমি যদি বলতাম হ্যা স্লামালেকুম দিছি..তখন উনার কথা ছিলো যাও পা ধরে সালাম করো... ভাবটা ছিলো আমার পোলা দেখছেন? পুরাই আদব লেহাজের গোডাউন.. আর দুইবার সালাম করে আমি মনে মনে গেস্টের চৌদ্দ গুস্টি
উদ্ধার করতাম.. তবে এটা কাজে লাগাইছি পরে বড় হয়ে

আমার এক কাজিনকে নিয়া গেছি রাঙামাটি বেড়াইতে ফ্রেন্ডের বাসায় ..আন্টির সাথে ভালো খাতির আমার .. আন্টি আমাকে তুই করে ডাকে ..প্রায় নিজের মায়ে মতই আদর করে ... আমার কাজিনকে আন্টির সাথে পরিচয় করিয়ে বললাম
আন্টি এটা আমার কাজিন রুবেল.। ার রুবেল তখন হাতটা একটু তুলে বলল " স্লামালাইকুম সাথে সাথে আমি পাশ থেকে হুংকার দিয়ে বললাম বেয়াদপ.. তুই আন্টিকে হাতে সালাম দিছস ...যা পায়ে ধরে সালাম দে

ঝারি খেয়ে রুবেল তো অপ্রস্তুত তারাতারি আবার গেছে সালাম করতে তখন তার চেহারাটা হয়েচিলো দেখার মত... আর আমি তো ইদিকে খিক খিক হাসি ...


যাক অনেক প্যাচাল পাড়লাম ...সবার তো ছেলে বেলার অনেল কাহীনি থাকে . ভাবলাম আমারটা বাদ যাবে কেন ? বলাতো যায় না যদি কোন দিন বিখ্যাত হয়ে যাই তখন তো আর লিখার সময় পাবো না তাই হাতে সময় থাকতে লিখে ফেললাম.. আপনাদের ভালো লাগলে আরো লিখবো...।

সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯
১৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×