নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দেশের আপামার জনসাধারণের ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতা গ্রহন করেন।মাত্র কয়েকদিনের ব্যবধানে হল দখল ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র্র করে দেশের সবচেয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের যে সহিংসু ঘটনা ঘটছে তা দেশের জনগণ নির্বাক হয়ে তাকিয়ে দেখা ছাড়া উপায় খুজে পাচ্ছে না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র্রুপের সংঘর্ষে গোলাগুলি,ধাওয়া-পাল্টা ধাওযার ঘটনা,হত্যা-খুনের পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের খেলায় মেতে উঠেছে।এতে দেশের প্রতিটি ক্যাম্পাস অস্তিতিশীল হয়ে পড়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সরকারের বয়স মাত্র্র দুইমাস হতে না হতেই ছাত্রলীগের তান্ডবে ক্যাম্পাস রনক্ষেত্রে পরিণত হচ্ছে কিন্ত সরকার ছাত্রলীগকে সামলাতে কি পারছে না ! নাকি পরোক্ষভাবে সরকারের কোন মহল এর পেছনে ইন্ধন যোগাচ্ছে?এটি জনসাধারণের মনে প্রশ্ন দেখা দিয়েছে । এভাবে চলতে থাকলে সরকার বেমিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। সরকারকে অবশ্যই আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিককালে ঢাকা বিম্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যদি এভাবে চলতে থাকে আর সরকার কোন কার্যকরী পদক্ষপ না নেয় তাহলে দেশের বারটা বেজে যাবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।