somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা ক্রিমিনাল ছিলেন না, আমাদের রাজনৈতিক ব্যবস্থা তাঁদের ক্রিমিনাল বানিয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর ছাত্রলীগের হাতে নির্মমভাবে খুন হয়েছেন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ।

ইসরাইলের সমালোচনা করার জন্য আবরারের মতো কোন আমেরিকান নাগরিককে হত্যা করা হইছে বলে আমার জানা নাই।

ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশ-ভারতের সর্বশেষ চুক্তিগুলোর সমালোচনা করেছিলেন।
এর মধ্যে অন্যতম ছিল ফেনী নদী প্রসঙ্গ।
আবরারের তত্ত্ব উপাত্ত আর জ্ঞান নির্ভর কথার উত্তর দেয়ার ক্ষমতা আমাদের সরকারের বেশিরভাগ রতি মহা রতির নেই।

দুই দেশের সম্পর্ক শুধু নীতিনির্ধারকদের সম্পর্ক নয়; এটি দুই দেশের জনগণের সম্পর্কও হতে হয়।
প্রশ্নবিদ্ধ সংসদ, দুর্বল আমলাতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অতিকেন্দ্রিকতা এবং জাতীয় ঐক্য সৃষ্টিতে
অনীহার কারণে ভারতের সঙ্গে আমরা দর-কষাকষি শক্তি অনেকটুকু হারিয়েছি।

অপারেশন শুরুর আগে আবরারের হত্যাকারীদের বদ্ধমূল ধারণা ছিল,
এ কাজে তিরস্কার নয়, সরকারি দলের নেতাদের ধন্যবাদ পাবেন।
সাধারণ ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে না উঠলে তাঁরা কী পেতেন, তা বলাও যায় না।
ডাকসুর ভিপি নুরুল হক যে কতবার মার খেলেন, জখম হয়ে হাসপাতালে গেলেন,
অথচ সরকারি দলের কেউ তার নিন্দা করলেন না।
ছাত্রসংগঠনের কিছু কিছু গর্হিত কাজে সরকার সাময়িকভাবে লাভবান হয়,
কিন্তু শেষ পর্যন্ত সরকার ও সরকারি দলের ক্ষতিই বেশি। দলের ভাবমূর্তি চূর্ণ হয়।
দল ক্ষমতায় টিকে থাকে ঠিকই, কিন্তু মানুষের মন থেকে মুছে যায়।
তার চেয়ে বড় ক্ষতি একটি দলের জন্য আর কী হতে পারে!

আবরারকে মারার আনন্দে মেতে উঠেছিলো তার খুনিরা।
পুরোপুরি ব্রেইন ওয়াশড। ব্যাপারটা এমন যে শিবির হলেই তাকে মারা কোন অপরাধ নয়।
মেরে ফেলা তো দুরের কথা, কারো গায়ে হাত তোলাও যে দন্ডনীয় অপরাধ
সেটাও এসব মেধাবী ছাত্র নামের সন্ত্রাসীদের মাথায় আসেনি?

বলতে চাই - শুধু আবরারের জন্য নয়, আমার দুঃখ হচ্ছে তাঁর হত্যাকারীদের জন্যও।
তাঁরা কেউ নিশ্চয়ই খুনি পরিবারের সন্তান নন।
তাঁরা কেউ খুনি হয়ে জন্মগ্রহণ করেননি।
তাঁরাও আবরারের মতো মেধাবী।
তাঁদের মা-বাবারও অনেক স্বপ্ন ছিল।
তাঁরা তাঁদের উচ্চশিক্ষা নিয়ে সুযোগ্য মানুষ হতে বুয়েটে পাঠিয়েছিলেন।
তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষকদের থেকে সুশিক্ষা পাননি,
শিক্ষা পেয়েছেন ক্ষমতার অজ্ঞাত স্থান থেকে।
তাঁরা হয়তো আর ইঞ্জিনিয়ার হতে পারবেন না।
তাঁদের পরিচয় তাঁরা ফৌজদারি অপরাধী—ক্রিমিনাল।
তাঁরা ক্রিমিনাল ছিলেন না, আমাদের রাজনৈতিক ব্যবস্থা তাঁদের ক্রিমিনাল বানিয়েছে।
সুতরাং, এই হত্যাকাণ্ডের জন্য আমরা কার বিচার করব?

হত্যাকাণ্ডটি উপসর্গমাত্র—রোগটি কঠিন।

(সংকলিত)
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×