somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (প্রিয়াব) যৌথভাবে এই রোড শো-এর আয়োজন করে। ২৫ সেপ্টেম্বর শনিবার কক্সবাজার থেকে রোড শো-এর গাড়িবহর বাগেরহাটের মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

০১ লা অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষা দেশের দ্বিতীয় সমূদ্র বন্দর বাগেরহাটের মংলায় পৌঁছানোর মধ্য দিয়ে শুক্রবার বিকেলে কক্সবাজার-সুন্দরবন রোড শো শেষ হয়েছে।

তবে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে শনিবার বিভাগীয় শহর খুলনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।

এর আগে শুক্রবার সকালে বাগেরহাট জেলা সদরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রোড শোতে অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে রোড শোর গাড়ী বহরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজম খান।

পরে সকাল ১১ টার দিকে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে পৌছালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাড়ী বহরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় পুলিশের একটি চৌকশ বাদক দল বিউগল বাজিয়ে তাদের অভিবাদন জানায়।

বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। সম্মানিত বক্তা (গেস্ট অব অনার) হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার।

বক্তৃতা করেন পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (প্রিয়াব) সভাপতি এম. এনায়েতুল্লাহ, জেষ্ঠ্য সহ-সভাপতি সামছুল আলম, সহ-সভাপতি হাজি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম এলাহী শিমূল, বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, সুন্দরবন সমর্থক গোষ্ঠী বাগেরহাটের সাধারণ সম্পাদক বাবুল সর্দার প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় ডা. মোজাম্মেল হোসেন বলেন, দেশে পর্যটন শিল্পকে বিকশিত করতে সুন্দরবনকে বিশ্ববাসীর কাছে আরও পরিচিত করে তুলতে প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় সুন্দরবনকে স্থান করে দিতে হবে। এ জন্য আমাদের সবাইকে সুন্দরবনকে ভোট দিতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় উঠে এলে সুন্দরবনকে ঘিরে উন্নয়নের নতুন এক সম্ভাবনা সৃষ্টি হবে। দেশের পর্যটন শিল্পের অগ্রগতি হবে এবং এখানে দেশী বিদেশী বিনিয়োগ বাড়বে। ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

বক্তারা সুন্দরবনকে বেশী করে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান পরিবেশন করে।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (প্রিয়াব) যৌথভাবে এই রোড শো-এর আয়োজন করে। ২৫ সেপ্টেম্বর শনিবার কক্সবাজার থেকে রোড শো-এর গাড়িবহর বাগেরহাটের মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত কক্সবাজার ও বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় তুলে ধরার লক্ষে প্রচারাভিযানের অংশ হিসেবে এই রোড শো-এর আয়োজন করা হয়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×