somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা চিড়িয়াখানায় এসেছে নতুন কিছু অতিথি। মৃত্যুর প্রহর গুনছে বয়সের ভারে ন্যুব্জ প্রবীণরা। বছরের মার্চে টাইগার দম্পতির ঘরে এসেছে দুটি বাচ্চা।

০৬ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা চিড়িয়াখানায় এসেছে নতুন কিছু অতিথি। মৃত্যুর প্রহর গুনছে বয়সের ভারে ন্যুব্জ প্রবীণরা। বছরের মার্চে টাইগার দম্পতির ঘরে এসেছে দুটি বাচ্চা। এদের একটি ছেলে অন্যটি মেয়ে। এ বছরই ওয়াল্ডিবিস্ট ও কমন ইলান্ড বাচ্চা দিয়েছে। ডিম দিয়েছে ময়ূর ও এমু পাখি। গতবছর বাচ্চা দিয়েছে ইম্পালা। অন্যদিকে ১৫টি প্রাণী বার্ধক্যজনিত কারণে মৃত্যুর প্রহর গুনছে। এগুলোর মধ্যে রয়েছে সিংহ, গণ্ডার, নীলগাই, জলহস্তি, কুমির, ভালুক, শিম্পাঞ্জি, কেশোয়ারি, হাতি, ইমু ও বাঘডাস পাখি ইত্যাদি। চিড়িয়খানা কর্তৃপক্ষ জানিয়েছেন, বছরের শেষে নতুন প্রাণী আনা হবে।

চিড়িয়াখানার রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে গিয়ে দেখা গেল মা বাঘের সঙ্গে খেলায় ব্যস্ত মেয়ে শাবকটি। আর ছেলে শাবকটি পায়ে ব্যথার কারণে দূরে বসে বোন ও মা'র খেলা দেখছে। পেছনে মহড়া দিচ্ছে বাবা বাঘটি। বাঘের খাঁচার পাশেই কালো ভালুকটির খাঁচা। বয়সের কারণে ভালুকটি মানুষদের এড়িয়ে চলছে। খাঁচা থেকে বের হচ্ছে না। ভারতীয় সিংহীর খাঁচার সামনে গিয়ে দেখা গেল, সামনে রাখা মাংসের টুকরাটির প্রতি তার কোনো আগ্রহ নেই। বয়সী সিংহীটিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেল। কুমিরের খাঁচার সামনে গিয়ে দেখা যায়, লোনা পানির কুমিরটির পায়ে হয়েছে টিউমার। বয়স ও শারীরিক অসুস্থতা_ দুয়ে মিলে প্রাণীটির অবস্থা করুণ। গণ্ডার চিড়িয়াখানার বয়স্ক প্রাণীদের একটি। সঙ্গীহীন মহিলা গণ্ডারটি বহুদিন ধরেই অসুস্থ। কর্তৃপক্ষ জানান, গণ্ডারটির চিকিৎসায় যে ধরনের যন্ত্রপাতি প্রয়োজন, তা তাদের নেই। চিড়িয়াখানার অন্য বয়স্ক প্রাণীটি হচ্ছে সত্তর বছর বয়সী হাতি কাজলতারা। কিছুদিন আগে কাজলতারা'র সঙ্গী নয়নতারার মৃত্যু হয়। বয়সের ভারে কাজলতারাও এখন গুনছে মৃত্যুর প্রহর। পাখিগুলোর মধ্যে মৃত্যুঝুঁকিতে রয়েছে কেশোয়ারি। বয়সের কারণে পাখিটিকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। অন্যদিকে চিড়িয়াখানার দুটি ইমু পাখির মধ্যে একটির ঘাড়ের হাড় জন্ম থেকেই বাঁকা। ফলে অসুস্থ পাখিটি সবসময় ঘাড় বাঁকা করে ঝিমায়। চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীদের একজন হামিদুর রহমান জানান, বহু বছর পর তিনি চিড়িয়াখানায় ঘুরতে এসে হতাশ হয়েছেন। এখানকার বেশিরভাগ খাঁচাই দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। খাঁচাবন্দী প্রাণীদের বেশিরভাগই অসুস্থ ও বয়স্ক হয়ে পড়েছে। তাদের মধ্যে আগের মতো প্রাণচাঞ্চল্য নেই। কথা হয় চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. এ বি এম শহীদুল্লাহের সঙ্গে। তার দাবি, বয়স্ক প্রাণীদের আগের তুলনায় বেশি সেবা-শুশ্রূষা করা হয়। তাদের খাবারের সঙ্গে ভিটামিন খেতে দেওয়া হয়। তিনি জানান, চিড়িয়াখানায় নতুন প্রাণী আনতে সরকার একনেকের একটি প্রকল্প হাতে নিয়েছে। এ বছরের শেষ নাগাদ নতুন প্রাণী আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চিড়িয়াখানায় বিনোদন পার্ক করার বিষয়ে কিউরেটর বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. শাফিক উল আযম দীপ্ত জানান, বর্ষাকালে লেকের পানি বেড়ে যাওয়ায় হাঁসজাতীয় প্রাণীদের সুরক্ষার জন্য চিড়িয়াখানার ২ নম্বর পাবলিক টয়লেটের পাশে কিছু খালি খাঁচা রাখা হয়েছে এবং রয়েল বেঙ্গল টাইগারের বাচ্চাদের জন্য একটি খাঁচা খালি রাখা হয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষ এবার যেসব প্রাণী নিঃসঙ্গ, তাদের জন্য সঙ্গী এনে প্রাণীদের জোড়া তৈরি করার পদক্ষেপ নিয়েছে। প্রাণীদের খাবার দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ সর্বদা সতর্ক থাকে দাবি করে ভেটেরিনারি সার্জন বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে খাবার সরবরাহ করা হলে ভালো হতো। তিনি জানান, চিড়িয়াখানায় প্রাণীদের চিকিৎসার জন্য এবার সর্বোচ্চ টাকার ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×