বাংলাদেশে যেকোন শষ্যের বাম্পার ফলন মানে কৃষকের মাথায় হাত ।
গত কয়েক বছর খামারীরা কোরবানীর কথা মাথায় রেখে গরু পালছেন । দেশে যে পরিমান গরু উৎপাদন ও পালন করা হয় , তা দেশের জন্য যথেষ্ট । অথচ এক শ্রেনীর ব্যবসিক কোরবানীর ঈদের ঠিক ২/৪ দিন আগে ইন্ডিয়ান গরু এনে দেশি খামারীদের বাঁশ দিয়ে দিচ্ছেন । আমি এমন অনেক খামারীকে দেখেছি যারা গত তিন বছরে একদম দেওলিয়া হয়ে গেছেন । এমনকি কয়েকজন আত্ত্বহত্যা পর্যন্ত করে করেছে ।
গত কয়েক বছর আবহাওয়া ভাল থাকায় পেঁয়াজের বাম্পার ফলন হচ্ছে । আমাদের দেশে যখন নতুন পেঁয়াজ ওঠে তখন অধিক আমদানির জন্য চাষী ন্যায্য মূল্য পান না । চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় সংরক্ষনের অভাবে প্রচুর পরিমানে পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে যায় । অথচ সারা বছর বেশি দামে পেঁয়াজ কিনতে হয় । এমন কি বেশি দামে বিদেশ থেকেও আমদানি হয়ে থাকে ।
বেশ কয়েক বছর থেকেই আলু চাষে বাম্পার ফলন হচ্ছে ; কিন্তু চাষী ন্যায্য মূল্য পাচ্ছে না । কারন এই দেশের জন্য বাম্পার ফলনের প্রয়োজন নেই । তাহলে প্রয়োজনের অতিরিক্তটুকু অন্যদেশে রপ্তানী করা যেতে পারে ।
তাহলে , Why don't you export?
When I ask this question to small business owners, the typical answers I receive are, --
- "We are too small to do it" or "It is too complicated to export".
There are general perceptions that only large companies can export; and procedural requirements is a hard nut to crack !!
অথচ ... ইম্পোর্ট এর ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ন উল্টো চিত্র !!!!
অনেক সময় আমার মত ছোট উদ্দ্যোক্তাদের এমন কথা প্রায় শোনা লাগে - “আদার ব্যপারী হয়ে জাহাজের খবর নিয়ে তোমার লাভ কি ?? ”
(তাচ্ছিল্য করার উদ্দ্যেশে কাউকে আদার ব্যাপারী বলা হয়ে থাকে ।)
আপনি জানেন কি ?? প্রতি বছর দেশে কি পরিমান আদার চাহিদা আছে ? প্রতি বছর প্রায় এক লক্ষ টন আদা জাহাজে করে চায়না ছাড়াও বিশ্বের কয়েকটি দেশ থেকে বাংলাদেশে আমদানি হয়ে থাকে ।
বাংলাদেশে যে পরিমান ধান, গম, চাল, মশুর , ছোলা উৎপন্ন্য হয় তার প্রায় দ্বীগুণ পরিমান বিদেশ থেকে আমদানি করা হয় ।
দেশের বড় একটা শিক্ষিত জনশক্তি আজ বেকার , অথচ সামান্য কাঁথা সেলাই করা সুঁচ থেকে শুরু করে ভারী যন্ত্রাংশ ও বিদেশ থেকে আমদানি করা লাগে ।
উদ্দ্যোক্তা মানে কি শুধু শিল্প-কারখানা তৈরি করা ?? উদ্দ্যোক্তা মানে কি শুধু বিদেশ থেকে পণ্য আমদানি করা ??
কারিগরি ও আর্থিক সহায়তার মাধ্যমে দেশের সর্ব ক্ষেত্রে উদ্দ্যোক্তা সৃষ্টি করা অতি প্রয়োজন । তাহলে এক প্রকার নয়, বহুপ্রকার লাভবান হবে দেশ ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





