somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিচিত হোন বাংলাদেশের মনমুগ্ধকর একটি ঝর্ণার সাথেঃ জাদিফাই

২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উঁচু পাহাড় আর চার দিকে সবুজের সমারোহ। নির্মল নিস্তব্ধতা। মাঝে পাহাড়ের বুক চিরে স্বচ্ছ পানির ধারা পাথর বেয়ে নিচে নেমে আসছে। ছিটকে পড়া পানির ওপর সূর্যের কিরণ পড়তেই বর্ণিল রঙধনু। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য।
বান্দরবানের কেওক্রাডাং পাহাড়ের কাছে জাদিফাই ঝরনার দৃশ্যটি এমনই। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ঝরনাটি সম্পর্কে লোকজন এখনো তেমন জানতে পারেননি। তবে দুই বছর ধরে ঝরনাটি দেখতে প্রচুর পর্যটক কেওক্রাডাংয়ের পাদদেশে ভিড় করছেন। লোকমুখে এর সৌন্দর্য ছড়িয়ে পড়ায় এখন পর্যটকেরা জাদিফাই এলাকায় যাচ্ছেন। জাদিফাই শব্দটির অর্থ জমিন থেকে পড়া পানি। উঁচু পাহাড় বেয়ে জমিন থেকে স্বচ্ছ পানির ধারা নিচে নেমে আসে বলে ওই এলাকার বম সম্প্রদায় এ ঝরনাটির নাম দিয়েছেন জাদিফাই ঝরনা। কেওক্রাডাং পাহাড় থেকে ঝরনাটির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ছাড়া কেওক্রাডাং এলাকার কান্নানপাড়া থেকেও ঝরনাটিতে যাওয়া যায়।

স্থানীয়রা জানান, কেওক্রাডাং, জংছিয়া ও জাদিফাই এ তিনটি পাহাড়ি ছড়া (ঝিড়ি) একসাথে মিলিত হয়ে জাদিফাই ঝরনার সৃষ্টি হয়েছে। প্রায় ২০০ ফুট ওপর থেকে কালো পাথর বেয়ে স্বচ্ছ পানির ধারা নিচে নেমে আসছে। ঝরনাটি পরে মিলিত হয়েছে সাংঙ্গু নদীর সাথে।
কেওক্রাডাং এলাকায় গাছ, বেত, বাঁশ দিয়ে ছোট একটি রিসোর্ট তৈরি করেছেন এলাকার বাসিন্দা লালমুন থন লালা। রিসোর্টটিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। যারাই কেওক্রাডাং ঘুরতে গেছেন, তারা লালার আতিথেয়তার সুনাম করেন।
লালা বম জানান, পাহাড়ি ঝোপঝাড় কেটে অনেক কষ্টে জাদিফাই যাওয়ার রাস্তাটি তৈরি করা হয়েছে। গত বছর সেখানে বেশ কয়েকজন পর্যটককে নিয়ে যান তিনি। পর্যটকেরা ঝরনা দেখে মুগ্ধ হন। লালা জানান, দূর থেকে আসা পর্যটকেরা শুধু নন, স'ানীয় পাহাড়িরাও ঝরনাটি দেখে মুগ্ধ না হয়ে পারেন না। তিনি মনে করেন, দেশে এ রকম সুন্দর আর একটি ঝরনাও নেই।
এলাকার পর্যটন ব্যবসায়ী সিয়াম থন বম জানান- শীত, গ্রীষ্ম সব সময়ই পানির ধারা থাকে ঝরনাটিতে। পাহাড়ের নিস-ব্ধতার মাঝে দূর থেকে শোনা যায় ঝরনার কলকল শব্দ। পানির ধারা যখন নিচে পাথরের ওপর পড়ে, সেখানেই দেখা যায় রঙধনু। পর্যটকদের সুবিধার জন্য জাদিফাই ঝরনায় একটি কাঠের ঘর বানানোর খুব ইচ্ছা লালা বমের। শিগগিরই তিনি ঝরনায় যাওয়ার জন্য প্রশস- রাস্তা ও বিশ্রামের জন্য একটি কাঠের ঘর বানাবেন। স্থানীয়রা মনে করছেন, সুযোগ সুবিধা দেয়া হলে পর্যটকদের ভিড় বাড়বে। এটি হতে পারে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র।
ঢাকা থেকে সরাসরি বেশ কয়েকটি বাস সার্ভিস (এস আলম, সৌদিয়া, শ্যামলী, ডলফিন, ইউনিক) রয়েছে বান্দরবানে। বান্দরবান শহর থেকে জিপ বা বাস সার্ভিসে রুমাবাজার। সেখান থেকে হেঁটে বা জিপে করে বগা লেক হয়ে কেওক্রাডাং। জাদিফাই যেতে এরপর এক ঘণ্টার হাঁটা পথ। ইচ্ছে করলে রুমাবাজার বা কেওক্রাডাং এলাকা থেকে স্থানীয় গাইডও সাথে নিতে পারেন। জাদিফাই দেখতে গেলে পথে প্রায় ২০০০ ফুট পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক বগা লেক, দেশের দ্বিতীয় বৃহত্তম পাহাড় কেওক্রাডাং ও সর্বোচ্চ পাহাড় তাজিংডংও দেখা যায়। এর সাথে পাহাড়ি গুহা, ছড়া, ঝরনা আর বর্ণিল সংস্কৃতির পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারাও অবলোকন করা যায়।

লেখকঃ মিনারুল হক, বান্দরবান
সূত্র
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×